USA vs Belgium: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এ বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির (FIFA Disciplinary Committee) এক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত ম্যাচে লাল কার্ড দেখার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফুটবলারকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

DID YOU
KNOW
?
রেফারির সিদ্ধান্ত বদল
রেফারি ফোলারিন ব্যালোগানকে লাল কার্ড দেখালেও, তাঁর নির্বাসন স্থগিত করে দিল ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি।

FIFA World Cup 2026 Updates: লাল কার্ড দেখলে অন্তত এক বা দুই ম্যাচে নির্বাসিত থাকেন ফুটবলাররা। কিন্তু চলতি বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এ মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম (USA vs Belgium) ম্যাচে এর ব্যতিক্রম হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোরবেলা সিয়াটল স্টেডিয়ামে (Seattle Stadium) এই ম্যাচ হতে চলেছে। রাউন্ড অফ ৩২-এ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার (Bosnia & Herzegovina) বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটে লাল কার্ড দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন ব্যালোগান (Folarin Balogun)। তিনি বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে (Tarik Muharemovic) মারাত্মক ফাউল করেন। এই কারণেই ফোলারিনকে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখায় রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মার্কিন স্ট্রাইকারের নির্বাসিত থাকার কথা। কিন্তু বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি পেলেন ফোলারিন। এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপ ফুটবলে তিন গোল করেছেন। তিনি বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি পাওয়ায় খুশি মার্কিন শিবির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে বিতর্ক

রবিবার ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির (FIFA Disciplinary Committee) পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ফোলারিনকে নির্বাসিত করা হচ্ছে না। ফিফা শৃঙ্খলারক্ষা সংক্রান্ত নিয়মের ২৭ নম্বর ধারা অনুযায়ী তাঁর নির্বাসন স্থগিত রাখা হয়েছে। এক বছরের জন্য এই নির্বাসন স্থগিত রাখা হচ্ছে। কিন্তু হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফুটবলারের নির্বাসন কেন স্থগিত করা হল, সেই প্রশ্ন উঠছে। তিনি যদি বেলজিয়ামের বিরুদ্ধে গোল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে জেতান, তাহলে বিতর্ক বাড়বে।

Scroll to load tweet…

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নির্বাসনও স্থগিত

এবারের বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের (Republic of Ireland) বিরুদ্ধে ম্যাচে বিশৃঙ্খল আচরণের জন্য লাল কার্ড দেখেন পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু তারপরেও তাঁর নির্বাসন স্থগিত করে দেয় ফিফা। এই কারণেই চলতি বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ থেকেই খেলছেন রোনাল্ডো। এবার ফোলারিনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিল ফিফা। বিশেষ কয়েকজন ফুটবলারের ক্ষেত্রে ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।