গোয়ায় লিয়েন্ডার ও কিমের 'মিক্সড ডাবলস', ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়

Published : Jul 14, 2021, 08:57 PM ISTUpdated : Jul 14, 2021, 09:37 PM IST
গোয়ায় লিয়েন্ডার ও কিমের 'মিক্সড ডাবলস', ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

গোয়ায় ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী কিম শর্মা। যেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। কেউ মুখে কিছু না বললেও, লিয়েন্ডার-কিমের ডেটিং নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়।  

তপন বক্সি, মুম্বইঃ গোয়ার ক্যালানগুট বিচে কিম শর্মা দুধসাদা শার্ট আর ডেনিম শর্টস পরে ঠিক কি করছিলেন? যাঁরা সেদিন ওঁকে দেখেছেন তাঁদের মুখে একটাই কথা, সেদিন কিম সবার দৃষ্টি টেনেছেন এক বিশেষ কারণে। সঙ্গে ছিল কিমের প্রিয় পোষ্যরাও। কিন্তু হৈচৈ তাদের নিয়ে নয়। অন্য কাউকে নিয়ে। নিঃসঙ্গ দুই ডাই হার্ড রোমান্টিক লাভার বেশ কয়েকমাস ফিসফাস, গুনগুন থেকে প্রকাশ্যে এসে পড়লেন গোয়ায়। তার মধ্যে পুরুষ সঙ্গীটি আবার কলকাতার।

আরও পড়ুনঃটোকিও অলিম্পিক মাতাতে চলেছেন সুন্দরী শুটার অপূর্বি চান্ডেলা, তার জীবন কাহিনি আপনাকে উদ্বুদ্ধ করবে

হুম। গোয়ার 'পউসাদা বাই দ্য বিচ' রেস্টুরেন্টে ঘনিষ্ঠভাবে সময় কাটালেন কিম শর্মা আর লিয়েন্ডার পেজ। ডেট করছেন কিম -লিয়েন্ডার। কলকাতায় জন্ম নেওয়া  লিয়েন্ডার বেশ কয়েক বছর ধরেই মুম্বইতে থাকেন। আন্তর্জাতিক স্তরে টেনিস খেলার পাশাপাশি লিয়েন্ডারের ব্যক্তিগত জীবন বেশ বর্ণময়। ক্রমে খেলোয়াড়ি জীবনের আলোক বৃত্তের বাইরে ফিল্মি দুনিয়ার গ্ল্যামার ওয়ার্ল্ডে এসে পড়েন লিয়েন্ডার।  ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত লিয়েন্ডার ডেট করেছেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরিকে। মহিমার সঙ্গে রিলেশনশিপে থাকতে থাকতেই লিয়েন্ডার গোপনে জড়িয়ে পড়েছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। লিয়েন্ডারের  ব্রেইন টিউমারের অসুস্থতার সময় মহিমা ছিলেন লিয়েন্ডারের সঙ্গী, লিয়েন্ডার সুস্থ হয়ে ওঠার পরই মহিমা বুঝতে পারেন, লিয়েন্ডার গোপনে সম্পর্কে জড়িয়েছেন সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী, মডেল গার্ল রিয়া পিল্লাইয়ের সঙ্গে।

এরপরেই লিয়েন্ডারের সঙ্গে মহিমার তিন বছরের ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে যায়। ২০০৬ সালে মহিমা চৌধুরি বিয়ে করেন মুম্বইয়ের বাঙালি আর্কিটেক্ট বিজনেসম্যান ববি মুখার্জিকে। অন্যদিকে লিয়েন্ডারের সঙ্গে রিয়া পিল্লাইয়ের কোর্টশিপ চলতে থাকে। কিন্তু রিয়ার সঙ্গে লিয়েন্ডারের সেই সম্পর্কও খুব স্বচ্ছন্দগতির ছিল না। ২০০৫ থেকে ২০১৪, এই 'ন বছরে লিয়েন্ডার -রিয়ার একটি মেয়ে হয়। 'আইয়ানা'। আর এই 'ন বছরের দাম্পত্য জীবনে লিয়েন্ডার-রিয়ার দুবার দুই মতে বিয়ে হয় বলে দাবি করেছিলেন রিয়া পিল্লাই। কিন্তু লিয়েন্ডার কোনও বিয়েকেই স্বীকার করতে চাননি। এরপর ২০১৪ সালে লিয়েন্ডার আর রিয়া পাকাপাকিভাবে  আলাদা হয়ে যান। 

আরও পড়ুনঃএ যেন স্বপ্নের শহর, দেখে নিন টোকিও অলিম্পিক ভিলেজের অন্দরমহল ও তার বিশেষত্ব

অন্যদিকে কিম শর্মা যশ চোপড়ার 'ডর' ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করার পর ২০০০ সালে চোপড়াদের 'মহব্বতেঁ' ছবির নায়িকা হন। তারপর থেকে বহুবার বহু রিলেশনশিপে জড়িয়েছেন কিম শর্মা। ক্রিকেটার যুবরাজ সিং, ফ্যাশন ডিজাইনার অর্জুন খান্না, তেলুগু ও হিন্দি ছবির নায়ক হর্ষবর্ধন রানে ফিল্ম ওয়ার্ল্ড এবং তার বাইরের জগতের  এরকম বহু ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিম শর্মা।  ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত মোট ১৮টি ছবিতে অভিনয়  করেছেন কিম শর্মা। ২০১০ সালেই বিয়ে করেছিলেন কেনিয়ার এক ব্যবসায়ী আলি পানজানিকে। ২০১০ থেকে ২০১৬। 'ছ বছরের বিবাহিত সম্পর্ক শেষ হয়ে যাবার পর কিম কেনিয়া থেকে ফিরে আসেন মুম্বইয়ে। তারপর ২০১৭-র ডিসেম্বর থেকে হর্ষবর্ধন রানের সঙ্গে কিমের  রিলেশনশিপ শুরু। যা ভেঙ্গে যায় ২০১৯-এ। 

আরও পড়ুনঃবউকে রানীর মত রাখেন 'ইউনিভার্স বস', দেখুন গেইলের স্ত্রী নতাসার হট অ্যান্ড সেক্সি ছবির অ্যালবাম

আর তারপরেই গোপনে শুরু হয় কিম- লিয়েন্ডার পর্ব। যার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স হল গতকাল।  গোয়ার ক্যালানগুট বিচে। গোয়ার এই রেস্টুরেন্ট 'পউসাদা(পর্তুগিজ শব্দ। বাংলা মানে 'পান্থনিবাস') বাই দ্য বিচ' রেস্টুরেন্টটি সেলিব্রিটি কাপলদের আসা-যাওয়ার  জন্য বিখ্যাত। সেলিব্রিটি কাপলদের মধ্যে ২০১৮ সালে এই রেস্টুরেন্টেই খেতে এসেছিল নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার  পরিবার। এসেছিলেন মিলিন্দ সোমান, দীপিকা পাড়ুকোনেরাও।

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

Bangladesh Cricket: উল্টো সুর বাংলাদেশ সরকারের গলায়! ভারত-পাক ম্যাচ নিশ্চিত হতেই দায় চাপল বিসিবি এবং ক্রিকেটারদের উপর
T-20 World Cup 2026: চলতি বিশ্বকাপে একের পর এক চোট! ছিটকে গেলেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা এবং নিউজিল্যান্ডের ব্রেসওয়েল