World Cup Round of 16 Schedule: এবার হবে সেয়ানে সেয়ানে টক্কর! বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইতে কোন দল কাদের মুখোমুখি? দেখুন সম্পূর্ণ সূচি

Published : Jul 04, 2026, 11:44 AM IST

World Cup Round of 16 Schedule: চলছে তুল্যমূল্য লড়াই। কার্যত, সেয়ানে সেয়ানে টক্কর। দুরন্ত ফুটবল এবং অনবদ্য সব ম্যাচ। হাইভোল্টেজ বিশ্বকাপ ফুটবলে এবার রাউন্ড অফ ১৬-এর লড়াই। গ্রুপ পর্যায় শেষ, রাউন্ড অফ ৩২ শেষ! এবার শেষ ষোলোর যুদ্ধ শুরু। 

PREV
19
রাউন্ড অফ ১৬-এর সম্পূর্ণ সূচি

চলছে তুল্যমূল্য লড়াই। কার্যত, সেয়ানে সেয়ানে টক্কর। দুরন্ত ফুটবল এবং অনবদ্য সব ম্যাচ। হাইভোল্টেজ বিশ্বকাপ ফুটবলে এবার রাউন্ড অফ ১৬-এর লড়াই। গ্রুপ পর্যায় শেষ, রাউন্ড অফ ৩২ শেষ! এবার শেষ ষোলোর যুদ্ধ শুরু। দেখে নিন রাউন্ড অফ ১৬-এর সম্পূর্ণ সূচি (World Cup Round of 16)।  

29
কানাডা বনাম মরক্কো

বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ পর্যায়ের প্রথম ম্যাচে, ভারতীয় সময় শনিবার তথা ৪ জুলাই রাত ১০.৩০ মিনিটে হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে কানাডা বনাম মরক্কো (World Cup Round of 16 schedule)।   

39
ফ্রান্স বনাম প্যারাগুয়ে

ফুটবল বিশ্বকাপের মঞ্চে রাউন্ড অফ ১৬ পর্যায়ের দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৫ জুলাই। অর্থাৎ, খেলা শুরু হবে ভারতীয় সময় শনিবার মধ্যরাতে। মুখোমুখি হবে ফ্রান্স বনাম প্যারাগুয়ে। ম্যাচ শুরু রাত ২.৩০ মিনিটে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হবে। 

49
ব্রাজিল বনাম নরওয়ে

তৃতীয় ম্যাচে খেলতে নামবে ব্রাজিল এবং নরওয়ে। এই ম্যাচটি রয়েছে রবিবার, ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে। অর্থাৎ, ৬ জুলাই পড়ে যাচ্ছে। ম্যাচটি হবে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। 

59
মেক্সিকো বনাম ইংল্যান্ড

এই পর্যায়ের চতুর্থ ম্যাচটি আগামী ৬ জুলাই তথা ভারতীয় সময় সোমবার, ভোর ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে। এই খেলায় মুখোমুখি হবে মেক্সিকো বনাম ইংল্যান্ড। 

69
পর্তুগাল বনাম স্পেন

আগামী ৭ জুলাই তথা ভারতীয় সময় সোমবার রাত ১২.৩০ মিনিটে, ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল বনাম স্পেন। 

79
মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম

এরপর মঙ্গলবার, ভোর ৫.৩০ মিনিটে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটেল স্টেডিয়ামে। 

89
আর্জেন্টিনা বনাম ইজিপ্ট

রাউন্ড অফ ১৬-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ জুলাই তথা মঙ্গলবার, ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইজিপ্ট। 

99
সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া

এই পর্বের শেষ ম্যাচে ভারতীয় সময় মঙ্গলবার রাত ১.৩০ মিনিটে, বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলতে নামবে সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories