Youth Olympic Gold: ইতিহাস গড়লেন ভারতের দুই তরুণ বক্সার আম্বেকর মিতেই এবং গুঞ্জন

Subhankar Das   | CMS
Published : Nov 15, 2026, 10:05 PM IST
Youth Olympic Gold: ইতিহাস গড়লেন ভারতের দুই তরুণ বক্সার আম্বেকর মিতেই এবং গুঞ্জন

সংক্ষিপ্ত

Youth Olympic Gold: দাকারে ২০২৬ সালের যুব অলিম্পিক গেমসে ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন আম্বেকর মিতেই এবং গুঞ্জন। ৩-২ ব্যবধানে মিতেই জয় নিশ্চিত করেন, আর গুঞ্জন ফাইনালে অনায়াসে বিপক্ষকে উড়িয়ে দেন।

Youth Olympic Gold: ইতিহাস গড়লেন ভারতের দুই তরুণ বক্সার আম্বেকর মিতেই ও গুঞ্জন। দাকারে যুব অলিম্পিক গেমসে ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন আম্বেকর মিতেই। এই ঐতিহাসিক সাফল্য সম্পর্কে বলতে গিয়ে মিতেই জানান, এটা তাঁর কাছে প্রচণ্ড গর্ব ও আনন্দের একটা মুহূর্ত (Youth Olympic Gold)। বিশেষ করে প্রথমবার এই সম্মানীয় প্রতিযোগিতায় নেমেই সোনা জেতায় তিনি দারুণ খুশি। এই তরুণ বক্সার নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর নাছোড়বান্দা মনোভাবকে। তিনি জোর দিয়ে বলেন, নতুন খেলোয়াড়দের কখনও নিজেদের স্বপ্নের আশা ছাড়া উচিত নয়। মিতেই আরও জানিয়েছেন যে, তিনি এই সাফল্যকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিয়ে যেতে চান। সিনিয়র কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক গেমসে ভারতের জন্য আরও সোনা জেতার স্বপ্ন দেখছেন তিনি।

ইতিহাস গড়লেন ভারতের দুই তরুণ বক্সার আম্বেকর মিতেই এবং গুঞ্জন

পুরুষদের ৫০ কেজি বিভাগের ফাইনালে আয়ারল্যান্ডের ক্রিস্টিয়ান জুবানিকে ৩-২ ব্যবধানে হারান মিতেই। মণিপুরের ১৭ বছর বয়সী এই তরুণ প্রথম রাউন্ডে পাঁচজন বিচারকের স্কোরকার্ডেই পিছিয়ে পড়েছিলেন। কিন্তু তারপর তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় রাউন্ডে তিনজনের স্কোরকার্ডে এবং শেষ রাউন্ডে চারজনের স্কোরকার্ডে জিতে ৩-২ স্প্লিট-ডিসিশনে তিনি এই ম্যাচ পকেটে পুরে ফেলেন।

অন্যদিকে, ১৭ বছরের গুঞ্জনও দাকারে ২০২৬ সালের যুব অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জিতে ইতিহাস রচনা করেছেন। ফাইনালে বেনসালাহকে কার্যত উড়িয়ে দেন তিনি। তিনটে রাউন্ডেই পাঁচজন বিচারকের স্কোরকার্ডে তিনি ১০-৯ পয়েন্টে জেতেন। মহিলাদের ৪৮ কেজি বিভাগে এই বিশাল সাফল্যের পর গুঞ্জন বলেন, এটা তাঁর নিজের এবং দেশের জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lakshya Raichandani: পাকিস্তানের বিরুদ্ধে চাপের সময় ড্রেসিংরুমে কী হচ্ছিল? মুখ খুললেন লক্ষ্য
Pakistan: ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে হার, লজ্জার মুখে পাক মহিলা দল