Holi 2026: হোলিতে টানা চার দিনের ছুটি, কালকের মধ্যেই বেতন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Feb 27, 2026, 05:13 PM IST
holi mathura

সংক্ষিপ্ত

Holi 2026: হোলিতে রাজ্য সরকারি কর্মচারীদের বড় উপহার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ইউপি-র সরকারি কর্মীদের হোলির আগেই বেতন ও টানা তিনদিন ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী। সোমবার থেকে বুধবার পর্যন্ত সমস্ত সরকারি অফিসে হোলির ছুটি থাকবে।

Holi 2026: হোলিতে রাজ্য সরকারি কর্মচারীদের বড় উপহার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইউপি-র সরকারি কর্মীদের হোলির আগেই বেতন ও টানা তিনদিন ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী। উত্তরপ্রদেশের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ মার্চ, সোমবার থেকে ৪ মার্চ, বুধবার পর্যন্ত সমস্ত সরকারি অফিসে হোলির ছুটি থাকবে। ইউপিতে সোমবার পালিত হবে হোলিকা দহন এবং বুধবার মূল হোলি উৎসব। ফলে ২ থেকে ৪ মার্চ টানা তিন দিনের ছুটি মিলছে। এর সঙ্গে পয়লা মার্চ রবিবার হওয়ায় কার্যত সরকারি কর্মীরা টানা চার দিনের দীর্ঘ উইকএন্ড পাচ্ছেন। পাশাপাশি কাল, শনিবারের মধ্য়েই ফেব্রুয়ারি মাসের বেতনও পেয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা।

কালকের মধ্যেই বেতন দেওয়ার নির্দেশ

পাশাপাশি রঙের উৎসবের আগেই রাজ্যের সব সরকারি ও আধা সরকারি বেতন দিয়ে দিতে প্রশাসনিক নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বেতন দেওয়ার জন্য শনিবার কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই দিন সমস্ত দফতরকে আর্থিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের বেতন ২৮ ফেব্রুয়ারির মধ্যেই কর্মীদের অ্যাকাউন্টে জমা করতে হবে।

কাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য

এই আগাম বেতন প্রদানের সুবিধা সব শ্রেণির রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য। নিয়মিত কর্মী, আউটসোর্সড কর্মী, চুক্তিভিত্তিক কর্মী এবং সাফাইকর্মী সকলেই এর আওতায় থাকবেন। পাশাপাশি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তিগত প্রতিষ্ঠান, নগর স্থানীয় সংস্থা এবং ওয়ার্ক-চার্জড প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন। একই দিনে পেনশন ও পরিবার পেনশনও মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জাপান সফর সেরে ফিরেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী যোগী

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সিঙ্গাপুর ও জাপান সফর থেকে ফেরার ঠিক পরেই যোগী আদিত্যনাথ এই ঘোষণা করেন। সরকারি দফতরগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে সময়ের মধ্যে বেতন বা পেনশন প্রদানে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। যোগী আদিত্যনাথ প্রশাসনের দাবি, উৎসবের সময়ে যাতে কর্মীরা আর্থিক অসুবিধায় না পড়েন এবং নিশ্চিন্তে হোলি উদযাপন করতে পারেন, সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। একই সঙ্গে জনসেবামূলক কাজ যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Varanasi Undergarments Theft: দোকান থেকে অন্তর্বাস চুরি তিন মহিলার, ধরা পড়ে গেলেন সিসি ক্য়ামেরায়, দেখুন ভাইরাল ভিডিও
UP Investment: জাপানে নেমেই বাজিমাত যোগীর, প্রথম দিনেই ১১,০০০ কোটির চুক্তি সই