Mobile Recharge: মোবাইল রিচার্জ করলেই ১ লক্ষের বিমা! সাইবার জালিয়াতি হলে মিলবে ১০ হাজার টাকা, বড় পদক্ষেপ BSNL-এর

Published : Oct 03, 2026, 02:07 AM IST
Mobile Recharge: মোবাইল রিচার্জ করলেই ১ লক্ষের বিমা! সাইবার জালিয়াতি হলে মিলবে ১০ হাজার টাকা, বড় পদক্ষেপ BSNL-এর

সংক্ষিপ্ত

Mobile Recharge: বড় ঘোষণা BSNL-এর! এবার মোবাইল রিচার্জ করলেই বিনামূল্যে মিলবে ১ লক্ষ টাকা পর্যন্ত বিমা। ২৬তম প্রতিষ্ঠা দিবসে গ্রাহকদের জন্য দুটি স্পেশাল প্ল্যানে দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা এবং সাইবার জালিয়াতি থেকে সুরক্ষা দিচ্ছে সংস্থা। কোন কোন প্ল্যানে মিলবে এই সুবিধা, কীভাবে ক্লেম করবেন, জানুন বিস্তারিত।

Mobile Recharge: দেশীয় টেলিকম সংস্থা BSNL আবারও বড় চমক দিল। Jio, Airtel-কে টেক্কা দিতে এবার রিচার্জের সঙ্গে বিনামূল্যে বিমার সুবিধা নিয়ে এল সংস্থা। ২৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বিশেষ অফার ঘোষণা করা হয়েছে।

কী সুবিধা পাবেন?

BSNL জানিয়েছে, সরকারি বিমা সংস্থা The Oriental Insurance Company Limited (OICL)-এর সঙ্গে যৌথভাবে এই সুবিধা দেওয়া হচ্ছে। দুটি প্রিপেড প্ল্যানে এই বিমা মিলবে।

১. দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা: ১ লক্ষ টাকা পর্যন্ত। রোড অ্যাক্সিডেন্ট, আগুনে পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত বা ইলেকট্রিক শকে মৃত্যু হলে এই বিমা প্রযোজ্য হবে।

২. সাইবার জালিয়াতি থেকে সুরক্ষা: ১০,০০০ টাকা পর্যন্ত। যদি আপনার BSNL নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে এবং ফিশিং, ইমেল স্পুফিং বা অনলাইন চুরির মাধ্যমে টাকা খোয়া যায়, তাহলে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ মিলবে।

কোন কোন রিচার্জে মিলবে এই বিমা?

আপাতত দুটি Special Tariff Voucher বা STV-তে এই সুবিধা দেওয়া হচ্ছে।

- ২০২ টাকার প্ল্যান: ৩০ দিনের ভ্যালিডিটি। ৩০০ মিনিট কল, ৫GB ডেটা এবং ১০০টি SMS। - ২৪৪৯ টাকার প্ল্যান: ৩৬৫ দিনের ভ্যালিডিটি। আনলিমিটেড কল, প্রতিদিন ২GB ডেটা এবং ১০০টি SMS।

কীভাবে চালু হবে? কীভাবে ক্লেম করবেন?

এর জন্য আপনাকে আলাদা করে আবেদন করতে হবে না। রিচার্জ করার ২৪ ঘণ্টার মধ্যে বিমা অটোমেটিক চালু হয়ে যাবে এবং প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত তা কার্যকর থাকবে।

- দুর্ঘটনার ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে। - সাইবার জালিয়াতির ক্ষেত্রে ৭ দিনের মধ্যে রিপোর্ট করতে হবে।

ক্লেম করার জন্য টোল-ফ্রি নম্বর 1800-11-8485 এবং ইমেল *Claims.bsnl@orientalinsurance.co.in-এ যোগাযোগ করতে হবে।

BSNL-এর চেয়ারম্যান এ রবার্ট জে রবি জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হল গ্রামীণ ও আধা-শহরের গ্রাহক, কৃষক, মৎস্যজীবী, নির্মাণ শ্রমিকদের মতো মানুষদের কাছে বিমার সুবিধা পৌঁছে দেওয়া, যাদের কাছে সাধারণত আলাদা বিমা থাকে না। ভারতে এই প্রথম কোনও টেলিকম সংস্থা রিচার্জের সঙ্গে সাইবার বিমা দিচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Flipkart Big Billion Days: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে স্যামসাং-এর ফোনে বিশাল ছাড়, কত দাম পড়ছে?
Redmi 17C 5G: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬০০০mAh ব্যাটারি নিয়ে ভারতে এল রেডমির নতুন ফোন