হাতের মুঠোয় আসতে চলেছে ওপো রেনোথ্রি প্রো, রইল বিস্তারিত

Published : Feb 15, 2020, 01:43 PM IST
হাতের মুঠোয় আসতে চলেছে ওপো রেনোথ্রি প্রো, রইল বিস্তারিত

সংক্ষিপ্ত

মোবালের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোন স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচারের জন্য এই ফোন আকর্ষণীয় ২ মার্চ এই স্মার্টফোন লঞ্চ হবে ওপো রেনোথ্রি প্রো স্মার্টফোনের বিস্তারিত

মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোনের এই কোম্পানি। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। কয়েকদিন আগেই ভারতীয় বাজারে এই স্মার্টফোন লঞ্চের কথা ঘোষনা করেছিল। সম্প্রতি সংস্থার তরফ থেকে জানা গিয়েছে ২ মার্চ এই স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। জেনে নেওয়া যাক ওপো রেনোথ্রি প্রো স্মার্টফোনের বিস্তারিত

আরও পড়ুন- বিক্রি শুরু হল রিয়েলমি সি থ্রি-এর, লঞ্চ অফার-সহ রইল বিস্তারিত

সংস্থার তরফ থেকে আয়োজিত এক ইভেন্ট থেকে জানা গিয়েছে এই ফোন লঞ্চের তারিখ। ওপো রেনোথ্রি প্রো স্মার্টফোনে রয়েছে ৮ জিবি ও ১২ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। সেই সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। আর সঙ্গে থাকছে কালার ওএস-সহ ৬.৪ ইঞ্চি স্ক্রিন। এই ফোনের পিছনে ৪টি ও হোলপাঞ্চ ডিসপ্লের নীচে থাকবে দুটি সেলফি ক্যামেরা। ওপো রেনোথ্রি প্রো স্মার্টফোন পাওয়া যাবে সাদা, কালো, নাইট ব্লু ও সানরাইজ রঙের ভেরিয়েশনে।

আরও পড়ুন- আরও দাম কমল, এবার সাধ্যের মধ্যে হাতের মুঠোয় ওপো রেনো টুএফ

এর সঙ্গে এই স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য রয়েছে পপআপ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সার) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো সেন্সার) + ২ মেগাপিক্সেল (পোট্রেট ক্যামেরা) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ-সহ এইচডিআর ডেপথ সেন্সর-সহ প্যানোরোমার সুবিধা। সেই সঙ্গে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের সুবিধা। রয়েছে  ৪০২৫ এমএএইচ এর নন রিমুভেবল ব্যাটারি। তবে এখনও ওপো রেনোথ্রি প্রো-এর এই স্মার্টফোনের দাম কত হবে তা সংস্থার তরফ থেকে জানা যায়নি।

PREV
click me!

Recommended Stories

Phone Charging: ফোন চার্জ দেওয়ার সময় এই ভুলগুলো করলেই সর্বনাশ! মাথায় রাখবেন যে বিষয়গুলি
Foldable iPhone: ফোল্ডেবল আইফোনে লেখা যাবে Apple Pencil দিয়ে! কিন্তু স্বপ্ন ভাঙল অ্যাপেলের, ডিসপ্লে বাঁচাতেই বড় সিদ্ধান্ত