WhatsApp Web-এ কল কানেক্ট হচ্ছে না? Reconnecting দেখাচ্ছে? এই ৫ ট্রিকে হবে সমাধান

Published : Nov 23, 2026, 02:08 AM IST
Whatsapp

সংক্ষিপ্ত

WhatsApp Web: WhatsApp Web-এ কল করতে গিয়ে বারবার Reconnecting দেখাচ্ছে? কল কানেক্ট হচ্ছে না বা মাঝপথে কেটে যাচ্ছে? জেনে নিন সমস্যার কারণ এবং সমাধানের সহজ উপায়।

WhatsApp: WhatsApp Web-এ কল করতে গিয়ে বারবার Reconnecting দেখাচ্ছে? কল কানেক্ট হচ্ছে না বা মাঝপথে কেটে যাচ্ছে? অনেকেই ডেস্কটপে কাজ করার সময় WhatsApp Web থেকে কল করেন, কিন্তু নেটওয়ার্ক বা ব্রাউজ়ারের ছোটখাটো ত্রুটির কারণে কল আটকে যায়।

জেনে নিন সহজ সমাধান

১. WhatsApp Web রিফ্রেশ করুন প্রথমে WhatsApp Web-এর ট্যাবটি বন্ধ করে আবার খুলুন। প্রয়োজনে Ctrl + R দিয়ে পেজটি রিফ্রেশ করুন। ফোনের WhatsApp-এ গিয়েও একবার চেক করুন ইন্টারনেট কানেক্টেড আছে কি না। সাময়িক কোনও গ্লিচ থাকলে এতেই ঠিক হয়ে যাবে।

২. ব্রাউজার আপডেট ও পারমিশন চেক করুন পুরনো ব্রাউজারের কারণে কলের সমস্যা হতে পারে। Chrome, Edge বা Firefox-এর সর্বশেষ ভার্সন ইনস্টল করুন। তারপর ব্রাউজারের অ্যাড্রেস বারের বাঁ দিকে লক আইকনে ক্লিক করে দেখুন - Microphone এবং Camera-এর পারমিশন Allow করা আছে কি না। Allow না থাকলে কল কানেক্ট হবে না।

৩. ইন্টারনেট ও VPN বন্ধ করুন WhatsApp কলের জন্য স্থিতিশীল ইন্টারনেট প্রয়োজন। কম্পিউটার ও ফোন দুটোই ভালো নেটওয়ার্কে আছে কি না দেখুন। যদি কম্পিউটারে VPN বা Proxy চালু থাকে, তবে তা বন্ধ করে আবার কল করার চেষ্টা করুন। VPN-এর জন্য অনেক সময় কল Reconnecting দেখায়।

৪. ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করুন দীর্ঘদিন ক্যাশে জমে থাকলে WhatsApp Web ঠিকমতো কাজ করে না। ব্রাউজার সেটিংসে গিয়ে Clear Browsing Data থেকে ক্যাশে ও কুকিজ ক্লিয়ার করুন। তারপর আবার QR কোড স্ক্যান করে লগইন করুন।

৫. WhatsApp ডেস্কটপ অ্যাপ ব্যবহার করুন যদি ব্রাউজারে বারবার সমস্যা হয়, তবে WhatsApp-এর অফিসিয়াল ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করে নিন। ব্রাউজ়ারের তুলনায় অ্যাপে কল অনেক বেশি স্টেবল থাকে এবং কেটে যাওয়ার সম্ভাবনা কম।

এই উপায়গুলি ট্রাই করার পরেও যদি কল না হয়, তবে একবার কম্পিউটার রিস্টার্ট করে দেখুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সারাক্ষণ ফোনে ডার্ক মোড অন? চোখের আরাম হচ্ছে না ক্ষতি? কী বলছে গবেষণা
Google Earnings: প্রতিদিন কোটি মানুষ বিনামূল্যে সার্চ করেন, তবু গুগল হাজার কোটি টাকা আয় করে কীভাবে?