EPFO-র আপডেট মিলবে whatsapp-এ, রইল চ্যানেলে যুক্ত হওয়ার পদ্ধতি, জেনে নিন
ইপিএফও (EPFO) গ্রাহকদের সুবিধার্থে একটি নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। এর মাধ্যমে পিএফ, পেনশন এবং বিমা সংক্রান্ত যাবতীয় তথ্য, নতুন যোজনা ও টিউটোরিয়াল ভিডিও সহজেই পাওয়া যাবে।

EPFO-র যাবতীয় তথ্য পাওয়া এবার হল আরও সহজ। এবার সব মিলবে হোয়াটসঅ্যাপে। ইতিমধ্যে হোয়াটস অ্যাপ চ্যানেল চালু করেছে EPFO সংস্থা। সেখানে অতি সহজেই পিএফ-র বহু তথ্য পাওয়া যায়। এবার জেনে নিন কীভাবে এই চ্যানেলে যুক্ত হবেন।

EPFO-র হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু হওয়ার পর সহজ হয়েছে পিএফ ও বিমা সংক্রান্ত তথ্য পাওয়া। এর মাধ্যমে বাড়ি বসেই সংস্থার নতুন যোজনা, ঘোষণা, জরুরি তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের আপডেট মিলবে।
EPFO-র এই হোয়াটসঅ্যাপ চ্যানেল মাধ্যমে মূলত তিনটি তথ্য পাওয়া যায়। EPFO-র টাকা জমা করা, অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলার পদ্ধতি এবং এই বিষয় অন্যান্য নানা আপডেট, ইুিএস তথ্য এমপ্লয়িজ পেনশন স্কিম সংক্রান্ত নিয়ম ও নানা প্রকল্পের তথ্য এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স স্কিম সম্পর্কে জানা যায়।
এই চ্যানেলে আরও বড় সুবিধা হল, নানা প্রয়োজনীয় ভিডিও ও টিউটোরিয়ালের লিঙ্ক শেয়ার করা হয়। ফলে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কর্মীরা সহজে বুঝতে পারে।
এই চ্যানেলে যুক্ত হতে হলে প্রথমে মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর অ্যাপে থাকা আপডেটস অপশন হয়ে চ্যানেল বিভাগে গিয়ে এক্সপ্লোর বিকল্প বেছে নিতে হবে। সার্চ বক্সে EPFO লিখে সংস্থার অফিশিয়াল চ্যানেল চিহ্নিত করে ফলো লেখায় ক্লিক করলেই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন।







