শরীর সুস্থ রাখতে ম্যাগনেসিয়াম গুরুত্ব অপরিসীম, রইল ৫টি খাবারের হদিশ

শরীর সুস্থ রাখতে ম্যাগনেসিয়াম গুরুত্ব অপরিসীম, রইল ৫টি খাবারের হদিশ

Published : Jun 26, 2022, 09:09 PM IST

সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। খাদ্যতালিকায় সব সময় রাখতে বলেন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এর সঙ্গে প্রয়োজন পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্কে। তেমনই দরকার ম্যাগনেশিয়াম। শরীর সুস্থ রাখতে প্রয়োজন এই সকল উপাদান। শরীরে শক্তি জোগাতে, উচ্চ রক্তচাপ কমাতে প্রয়োজন ম্যাগনেসিয়াম। 

খাদ্যতালিকায় রাখুন আমন্ড। ১ আউন্স আমন্ডে ৭৬ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। যা শরীরে পর্যাপ্ত ম্যাগনেসিয়ামের জোগান দেয়। রোজ খেতে পারেন আমন্ড। তাছাড়া একাধিক পুষ্টিগুণ রয়েছে আমন্ডে। যা শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। নিয়ম করে আমন্ড খান। অনেকে আগের দিন রাতে আমন্ড ভিজিয়ে রাখেন। সকালে খোসা ছাড়িয়ে এভাবে খেতে পারেন আমন্ড। 


খাদ্যতালিকায় অবশ্যই রাখুন একটি করে কলা। এতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যা শরীর সুস্থ রাখে। রোজ ব্রেকফার্স্টে কলা খেতে পারেন। চাইলে কলা দিয়ে স্মুদি বানিয়ে খান। এতেও সমান উপকার পাবেন। শরীরে সকল ঘাটতি পূরণ হবে কলার গুণে। সঙ্গে পর্যাপ্ত ম্যাগনেসিয়ামের জোগান ঘটবে এই ফলের গুণে।   


একাধিক পুষ্টিগুণ রয়েছে অ্যাভোকাডো ফলে। এতে ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট, ফাইবার ও পটাশিয়াম আছে। আছে ম্যাগনেসিয়াম। রোজ খাদ্যাতালিকায় রাখতে পারেন এই ফল। এই ফলের গুণে শরীরে সকল ঘাটতি পূরণ হবে। দূর হবে একাধিক জটিলতা। তেমনই একাধিক রোগ থেকে মুক্তি পারেন এই ফলের গুণে।  

খেতে পারেন ব্রকোলি। ৯১ গ্রাম ব্রকোলিতে ১৯.১ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এটি খেলে শরীরে ম্যাগানেশিয়ামের ঘাটতি পূরণ হবে। সুস্থ থাকতে রোজ খেতে পারেন ব্রকোলি। স্যালাডে খেতে পারেন এটি কিংবা ব্রকোলি দিয়ে কোনও পদ রেঁধে খান। এতেও সমান উপকার পাবেন। ইন্টারনেট ঘাঁটলে একাধিক পদের হদিশ মিলবে। 

সোয়াবিন কম বেশি অনেকেরই পছন্দের। সোয়াবিনে রয়েছে একাধিক পুষ্টিগুণ। রয়েছে ম্যাগনেসিয়াম। যা একাধিক জটিলতা থেকে মুক্তি দিতে পারে।  সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। খাদ্যতালিকায় সব সময় রাখতে বলেন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এর সঙ্গে প্রয়োজন পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্কে।


ভাতের বদলে খান ব্রাউন রাইস। ১৯৫ গ্রাম ব্রাউন রাইসে ৮৫.৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। যা শরীরের জন্য উপকারী। শরীর সুস্থ রাখতে প্রয়োজন একাধিক উপাদান। এবার থেকে নিয়ম করে ব্রাউন রাইস খান। ভাতের বদলে বাউন রাইসে খেলে ওজনও কমবে। ডায়েটিং-এর সময় ব্রাউন রাইস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সকলে।    
 

19:20Cholesterol: কোলেস্টরল নিয়ে চিন্তিত? এই একটি অভ্যাস বদলে দেবে আপনার জীবন! দেখুন
16:17শীত বিদায়ের সময়ে ভোগায় অ্যালার্জি! কীভাবে সু্স্থ থাকবেন, রইল টিপস | Health Tips Bengali | Allergy
05:03Nipah Virus: নিপায় বাঁচতে যা করণীয়, যা করবেন না, কতটা দায়ি খেজুরের রস, বাদুড়?
06:26নিপা ভাইরাস নিয়ে বিশেষ পরামর্শ, খেজুরের রস নিয়ে বড় কথা শোনালেন ডাক্তার প্রভাস গিরি
19:44নতুন বছরের রেজোলিউশন হোক নিজের যত্ন নেওয়া! শুরু করুন ভালো কিছু অভ্যাস! টিপস দিচ্ছেন ডায়াটেশিয়ান
10:06Ranaghat : SIR হিয়ারিং-এ এসে কী অবস্থা হল রানাঘাটে! কী প্রতিক্রিয়া? তুঙ্গে রাজনীতি
18:58ত্বক থেকে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখে ভিটামিন সি! কীভাবে খাবেন? ডায়াটিশিয়ান দিচ্ছেন টিপস
24:29Winter Tips : শীত শুরুর মরসুমে সর্দি-কাশি থেকে বাঁচান সন্তানকে, ডায়েটিশিয়ান দিচ্ছেন সুস্থ থাকার টিপস
19:49Diabetes হলেও খেতে পারবেন পছন্দের যে কোনও খাবার! গোপন পথ বাতলে দিচ্ছে Asianet
20:47কালীপুজোর উপোস ঠিক নিয়ম মেনে করছেন তো? জানুন শরীর সুস্থ রাখার সিক্রেট টিপস