স্তন বৃন্তের বৈচিত্র বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ, জেনে নিন কীভাবে

স্তন বৃন্তের বৈচিত্র বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ, জেনে নিন কীভাবে

Published : May 17, 2022, 11:28 AM IST

প্রতিটি মানুষ যেমন আলাদা হয় তেমনই প্রতিটি মানুষের স্তনের বৃন্তও আলাদা, একই রকম ভাবে প্রতিটি মানুষের স্তনের আকার আর রঙও আলাদা হয়, যদিও বিজ্ঞাপণের জন্য অনেকেই স্তনের সৌন্দর্যের একটি নির্দিষ্ট সংজ্ঞায় বিশ্বাস করতে পারেন, তবে একটি একটিই সঠিক কোনও পদ্ধতি নয়
 

প্রতিটি মানুষ যেমন আলাদা হয় তেমনই প্রতিটি মানুষের স্তনের বৃন্তও আলাদা, একই রকম ভাবে প্রতিটি মানুষের স্তনের আকার আর রঙও আলাদা হয়, যদিও বিজ্ঞাপণের জন্য অনেকেই স্তনের সৌন্দর্যের একটি নির্দিষ্ট সংজ্ঞায় বিশ্বাস করতে পারেন, তবে একটি একটিই সঠিক কোনও পদ্ধতি নয়। স্তন ও স্তন বৃন্তের আকার বা রঙ একএকজন মানুষের একএক রকম হয়, আসলে প্রত্যেক মানুষ নিজের শরীরকে যতটা ভালো করে চেনে তার থেকে ভালো করে আর কেউ জানতে পারে না, আপনি আপনার স্তনবৃন্ত দেখেই বুঝে নিতে পারবেন আপনার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কতটা রয়েছে। ইনস্টাগ্রামে তেমনই একটি বার্তা দিয়েছেন চিকিসক তনয়া ওরফে ডক্তর কিউটারাস, ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি স্পষ্ট করে দিয়েছেন স্তনবৃন্ত দেখে অপনি কী করে বুঝবেন আপনি অসুস্থ কিনা, তিনি আরও জানিয়েছেন  কী কী কারণে একজন মহিলাকে চিকিৎসকের কাছে যেতে হতে পারে। তনয়া বলেছেন স্তনবৃন্তের বৈচিত্র্য রয়েছে, সেগুলি সমতল বা উল্টানো হতে পারে, যদিও বর্তমান এমন একটি ধারনা প্রচার করা হয়েছে যাতে মনে করা হয় সকলেরই স্তনবৃন্ত একরকম, আদতে তা হয় না, স্তনের মতই স্তনবৃন্তে বৈচিত্র্য স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্তনের আকার ও রঙ থেকেও অনেক সময় বোঝায় আপনি অসুস্থ কিনা, আপনি যদি আপনার স্তনবৃন্তে কোনও পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ সেটি বিপজ্জনক রোগের ইঙ্গিত দিতে পারে, ব্রেস্ট ক্যান্সার বা স্তনক্যান্সারও ইঙ্গিত দিয়ে থাকে স্তনবৃন্ত, তেমনই জানিয়েছেন তিনি। আর এই পরিবর্তন লক্ষ্য করার করার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন রয়েছে, সপ্তাহে একদিন অবশ্যই নিজের স্তন নিজে পরীক্ষা করে দেখতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে স্তনের আকারও রঙের কোনও পরিবর্তন হল কিনা তা যেমন দেখবেন তেমনই নজর দেবের স্তনের ফুসকুড়ি বা ভিতরে কোনও শক্ত গোলাকৃতি মাংসপিণ্ড তৈরি হয়েছে কিনা। শক্ত কোনও মাংসপিণ্ড তৈরি হতে দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, পাশাপাশি শরীর শরীরের আচরণ ও দুর্বলতাও অনেক সময় বলে দেয় আপনি কোনও মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন কিনা।   
 

19:20Cholesterol: কোলেস্টরল নিয়ে চিন্তিত? এই একটি অভ্যাস বদলে দেবে আপনার জীবন! দেখুন
16:17শীত বিদায়ের সময়ে ভোগায় অ্যালার্জি! কীভাবে সু্স্থ থাকবেন, রইল টিপস | Health Tips Bengali | Allergy
05:03Nipah Virus: নিপায় বাঁচতে যা করণীয়, যা করবেন না, কতটা দায়ি খেজুরের রস, বাদুড়?
06:26নিপা ভাইরাস নিয়ে বিশেষ পরামর্শ, খেজুরের রস নিয়ে বড় কথা শোনালেন ডাক্তার প্রভাস গিরি
19:44নতুন বছরের রেজোলিউশন হোক নিজের যত্ন নেওয়া! শুরু করুন ভালো কিছু অভ্যাস! টিপস দিচ্ছেন ডায়াটেশিয়ান
10:06Ranaghat : SIR হিয়ারিং-এ এসে কী অবস্থা হল রানাঘাটে! কী প্রতিক্রিয়া? তুঙ্গে রাজনীতি
18:58ত্বক থেকে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখে ভিটামিন সি! কীভাবে খাবেন? ডায়াটিশিয়ান দিচ্ছেন টিপস
24:29Winter Tips : শীত শুরুর মরসুমে সর্দি-কাশি থেকে বাঁচান সন্তানকে, ডায়েটিশিয়ান দিচ্ছেন সুস্থ থাকার টিপস
19:49Diabetes হলেও খেতে পারবেন পছন্দের যে কোনও খাবার! গোপন পথ বাতলে দিচ্ছে Asianet
20:47কালীপুজোর উপোস ঠিক নিয়ম মেনে করছেন তো? জানুন শরীর সুস্থ রাখার সিক্রেট টিপস