জেনে নিন যোগাসন করার সঠিক সময় কোনটা

জেনে নিন যোগাসন করার সঠিক সময় কোনটা

Published : Jun 21, 2022, 06:00 AM IST

জেনে নিন যোগাসন করার সঠিক সময় কোনটা, কীভাবে দূর হবে শারীরিক জটিলতা
কোন সময় যোগা করলে মিলবে উপকার- সকলের মনেই ঘোরাফেরা করে এই প্রশ্ন। অনেকেই মনে করেন সকালবেলা যোগাশন করার সঠিক সময়। কিন্তু, অনেকেই ব্যস্তকার কারণে সকালে সময় বের করতে পারেন না। আবার দিনের শেষ সময় থাকলেও সেই সময় যোগাসন করা উচিত কি না, তা অনেকে ভেবে উঠতে পারেন না। 

বিশেষজ্ঞদের মতে, সকালে যোগাসন করলে মন ভালো থাকবে। দিন ভালো কাটবে। হজমশক্তি বৃদ্ধি পাবে। সঙ্গে সারাদিনের কাজে পাবেন বিশেষ উদ্যোগ।  তেমনই বিকেলে বা সন্ধ্যায় যোগাসন করলে উপকার নেই তা নয়। সে সময় যোগা করলে মানসিক ক্লান্তি দূর হবে। সঙ্গে ভালো ঘুম হবে। তাই যে সময় ব্যায়ম করে আপনি আনন্দ উপভোগ করছেন, সেই সময় ব্যায়াম করুন। তবে এক্ষেত্রে মেনে চলুন বিশেষ কয়টি জিনিস। ক্লান্ত শরীরে কখনোই ব্যায়াম করবেন না। হয়তো আপনি ব্যায়াম করার জন্য সন্ধ্যার সময় নির্বাচন করেছেন। এদিকে সারাদিন খুবই কাজের চাপ গিয়েছে। ফলে মারাত্মক ক্লান্তিবোধ লাগছে। এমন সময় ব্যায়াম না কারই ভালো।  বিকেলে যারা ব্যায়াম করেন, তারা সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে নির্দিষ্ট সময় আরাম করুন। তারপর যোগাসন করবেন।  তাড়াহুড়ো করে ব্যায়াম করে কোনও লাভ নেই। হয়তো সকালে অফিস যাওয়ার তাড়া। তারই মাঝে কোনও মতে ১৫-২০ মিনিট যোগাসন করলেন। এতে কোনও লাভ নেই।যোগাসন করতে গেলে পর্যাপ্ত সময় নির্ধারণ করুন। মন শান্ত রাখুন ব্যায়াম করার সময়। সকাল ও বিকেলের যোগার আসন আলাদা আলাদা হয়। যোগা করার আগে থেকে সকল আসল প্রসঙ্গে জেনে নিন। সঠিক তথ্য সংগ্রহ করে তবেই ব্যায়াম করবেন। তা না হলে বিপদে পড়তে পারেন।

19:20Cholesterol: কোলেস্টরল নিয়ে চিন্তিত? এই একটি অভ্যাস বদলে দেবে আপনার জীবন! দেখুন
16:17শীত বিদায়ের সময়ে ভোগায় অ্যালার্জি! কীভাবে সু্স্থ থাকবেন, রইল টিপস | Health Tips Bengali | Allergy
05:03Nipah Virus: নিপায় বাঁচতে যা করণীয়, যা করবেন না, কতটা দায়ি খেজুরের রস, বাদুড়?
06:26নিপা ভাইরাস নিয়ে বিশেষ পরামর্শ, খেজুরের রস নিয়ে বড় কথা শোনালেন ডাক্তার প্রভাস গিরি
19:44নতুন বছরের রেজোলিউশন হোক নিজের যত্ন নেওয়া! শুরু করুন ভালো কিছু অভ্যাস! টিপস দিচ্ছেন ডায়াটেশিয়ান
10:06Ranaghat : SIR হিয়ারিং-এ এসে কী অবস্থা হল রানাঘাটে! কী প্রতিক্রিয়া? তুঙ্গে রাজনীতি
18:58ত্বক থেকে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখে ভিটামিন সি! কীভাবে খাবেন? ডায়াটিশিয়ান দিচ্ছেন টিপস
24:29Winter Tips : শীত শুরুর মরসুমে সর্দি-কাশি থেকে বাঁচান সন্তানকে, ডায়েটিশিয়ান দিচ্ছেন সুস্থ থাকার টিপস
19:49Diabetes হলেও খেতে পারবেন পছন্দের যে কোনও খাবার! গোপন পথ বাতলে দিচ্ছে Asianet
20:47কালীপুজোর উপোস ঠিক নিয়ম মেনে করছেন তো? জানুন শরীর সুস্থ রাখার সিক্রেট টিপস