অনলাইনে খাবার অর্ডার করে কীভাবে প্রতারিত গড়িয়ার এই তরুণী, দেখুন ভিডিও

অনলাইনে খাবার অর্ডার করে কীভাবে প্রতারিত গড়িয়ার এই তরুণী, দেখুন ভিডিও

Published : Oct 18, 2019, 06:42 PM IST
  • অভিনব প্রতারণার শিকার তরুণী
  • নামী ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করে প্রতারিত
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল দশ হাজার টাকা
     

নামী ফুড ডেলিভারি অ্যাপে খাবারের অর্ডার দিয়ে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন এক তরুণী। অভিনব কায়দায় এই প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর থানায়। গড়িয়ার বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, তাঁর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকারও বেশি খোয়া গিয়েছে। প্রতারিত ওই তরুণীর নাম শ্রুতি বিশ্বাস। তিনি গড়িয়ার শ্রীনগর এলাকার বাসিন্দা। 

অভিযোগ, গত ১৫ অক্টোবর নামী একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেছিলেন ওই তরুণী। অনলাইন পেমেন্টের মাধ্যমেই খাবারের দাম মিটিয়েছিলেন তিনি।  কিন্তু সেই খাবার তাঁকে ডেলিভারি করা হয়নি। এর পরে সংস্থার কাস্টমার কেয়ার বিভাগে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, খাবার দাম বাবদ দেওয়া টাকা তাঁকে ফেরত দেওয়া হবে না। এর পরেই টাকা ফেরানোর অছিলায় এক ব্যক্তি ফোন করে ওই তরুণীর থেকে তাঁর ইউপিআই পিন এবং ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য জেনে নেন। এর পরে দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট দশ হাজার চারশো টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 
 

05:10Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
07:49Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
08:17Malda Flood Threat: বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল! আতঙ্কে বিনিদ্র রাত ভূতনির কেশরপুরে, গঙ্গার করাল গ্রাস রুখতে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
10:10Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর
09:15মমতার আমলে মা কে আম্মা, আকাশকে আসমান শেখান হত, বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
03:57ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মাস্ক পরে ওরা কারা! হামলা নিয়ে উঠছে প্রশ্ন
14:38মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষে বড় ঘোষণা CM শুভেন্দুর, দেখুন কী বলছেন
07:27নেপালে নিখোঁজ 'চলো যাই'য়ের ৩২ জন, কী বললেন প্রজেক্ট হেড যশোজিৎ বসু?
05:06Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
06:00Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!