Garia Crime News: ওরা গান শুনছিল... গড়িয়ার লিভ ইন কাণ্ডে অভিযুক্তার ঠাকুমার হাড়হিম অভিজ্ঞতা শেয়ার

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে এসেছে অভিযুক্ত তরুণীর ঠাকুমা স্বপ্না বসুর বিস্ফোরক দাবি। তাঁর কথায়, "রাগ হলে ওর জ্ঞান থাকে না।" ঘটনার রাতে তাঁরা গান শুনছিলেন বলেও জানিয়েছেন তিনি।

Share this Video

গড়িয়ার ফরতাবাদে লিভ-ইন সম্পর্কের অশান্তির জেরে ২৫ বছরের যুবকের মর্মান্তিক পরিণতি! ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু সার্থক সরকারের। এই ঘটনায় প্রেমিকা সঞ্চালিকা বসু এবং তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে এসেছে অভিযুক্ত তরুণীর ঠাকুমা স্বপ্না বসুর বিস্ফোরক দাবি। তাঁর কথায়, "রাগ হলে ওর জ্ঞান থাকে না।" ঘটনার রাতে তাঁরা গান শুনছিলেন বলেও জানিয়েছেন তিনি। কী ঘটেছিল সেই রাতে? কী বলছেন অভিযুক্তার ঠাকুমা? দেখুন ঘটনাস্থলের ছবি এবং তাঁর বক্তব্য।

উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা সার্থক গড়িয়ার ফরতাবাদ এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকা সঞ্চালিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন। শনিবার রাতে দু'জনের মধ্যে বচসার সময় ধারালো অস্ত্র দিয়ে সার্থকের উপর হামলার অভিযোগ ওঠে সঞ্চালিকার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Video