পাবজি প্রেমীদের মুখে হাসি ফুটিয়ে আবারও ফিরছে পাবজি, কবে ফিরছে পাবজি দেখে নিন

পাবজি প্রেমীদের মুখে হাসি ফুটিয়ে আবারও ফিরছে পাবজি, কবে ফিরছে পাবজি দেখে নিন

Published : Nov 21, 2020, 05:24 PM IST
  • পাবজি ব্যান হওয়ার পর থেকে মন খারাপ ছিল অনেকেরই
  • এবার পাবজি লাভারদের জন্য সুখবর
  • পাবজি প্রেমীদের মুখে হাসি ফুটিয়ে আবারও ফিরতে চলেছে পাবজি
  • কবে ফিরতে পারে পাবজে, জেনে নিন
     

গোটা বিশ্বে এখন মোবাইল গেমের রমরমা চলছে বলাই যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই এখন একরকম গেমের প্রতি আসক্ত। আর সেই গেমের মধ্যেই যে নামটা এখন শীর্ষে রয়েছে সেটা হল পাবজি। গত সেপ্টেম্বর মাসে বেশ কিছু চিনা অ্যাপ বন্ধ হয়ে যায় ভারতে। সেই সময়েই ভারতীয়দের দুটি পছন্দের অ্যাপ প্রথমে টিকটক ও পরে পাবজিও ছিল সেই তালিকায়। সেই সময় মোট ২২৮ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয় ভারতে। যাতে মন খারাপ হয়ে গিয়েছিল অনেকেরই। তবে ব্যান হয়ে যাওয়ার পরেও নানা উপায়ে পাবজি প্রেমীরা তাদের খেলা চালিয়ে যাচ্ছিলেন। পরে একেবারেই বন্ধ হয়ে যায় পাবজি, যাতে ঘুম উড়েছিল অনেকেরই। এবার পাবজি ভারতে আসতে চলেছে শুধুমাত্র ভারতীয় পাবজি প্রেমীদের জন্য। তবে ঠিক কবে আবারও ফিরতে পারে পাবজি সে বিষয়ে এখনও সঠিক কোনও তথ্য মেলেনি। তবে আশা করাই যায় পাবজি প্রেমীদের মুখে হাসি ফিরিয়ে আবারও ফিরবে পাবজি। পাবজি মোবাইল ইন্ডিয়া নাম নিয়ে এবার ফিরছে পাবজি। ২০ তারিখ পাবজি ভারতে আসার কথা থাকলেও তা হয়নি। তবে পাবজি মোবাইল ইন্ডিয়ার ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে পাবজির নয়া টিজার, যা আশার আলো দেখাচ্ছে পাবজি প্রেমীদের। তবে কি নতুন বছরেই ফিরবে পাবজি, তাই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। 

18:01Puja Fasting Tips: পুজোয় উপোস করবেন? খালি পেটে এই ভুল করলেই বিপদ, উপোসের আগে-পরে কী খাবেন জানুন
20:40Hair Care Diet: পুজোর আগে চুল পড়া বন্ধ, খুশকি দূর! কোন ডায়েটে ঝলমলে হবে চুল? জেনে নিন ডায়াটেশিয়ানের টিপস
23:01Durga Puja Skin Care: পুজোর আগে ত্বকে আসবে ন্যাচারাল গ্লো, ডায়েটে রাখুন এই খাবারগুলি, রইল সিক্রেট টিপস
22:52Puja Weight Loss: পুজোর আগে ঝরবে মেদ, থাকবে স্লিম লুক! বাইরে খেয়েও কীভাবে ওজন বাড়তে দেবেন না? রইল টিপস
20:49Herbal Product: বাড়িতে তৈরি হার্বাল পণ্য কতটা নিরাপদ? ডায়েটে কীভাবে যোগ করবেন, জানালেন ডায়াটেশিয়ান
21:51Fever Recovery Diet: বর্ষায় ঘরে ঘরে জ্বর! ডেঙ্গু-ম্যালেরিয়া-ভাইরাল ফিভারে কী খাবেন, কী খাবেন না? ডায়াটেশিয়ানের পরামর্শ
18:46Monsoon Skin Hair Care: বর্ষায় ত্বকে র‍্যাশ, চুলকানি আর চুল পড়া? ডায়েটে রাখুন এই খাবারগুলি, জানালেন ডায়াটেশিয়ান
23:26Monsoon Diet: ঘরে ঘরে পেটের সমস্যা! কী খাবেন, কী এড়াবেন? ইমিউনিটি বাড়ানোর সহজ উপায় জানালেন ডায়েটেশিয়ান
25:40Yoga Benefits: ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ, কোমর ব্যথা—কোন রোগে কোন যোগাসন, জানালেন বিশেষজ্ঞ
19:01Weight Loss Formula: ওজন কমানোর পারফেক্ট ফর্মুলা কী? ব্যায়াম, ডায়েট ও লাইফস্টাইল নিয়ে দুর্দান্ত টিপস