'বউয়ের হাতেও মার খান পুলিশকর্মীরা', কটাক্ষ করতে গিয়ে কি মাত্রা ছাড়ালেন দিলীপ, দেখুন ভিডিও

'বউয়ের হাতেও মার খান পুলিশকর্মীরা', কটাক্ষ করতে গিয়ে কি মাত্রা ছাড়ালেন দিলীপ, দেখুন ভিডিও

Published : Jun 29, 2019, 06:37 PM IST
  • কেশপুরের আনন্দপুরের ঘটনা
  • সভার অনুমতি না দেওয়ায় পুলিশের উপরে ক্ষোভ
  • কটাক্ষ করতে গিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
     

পুলিশকে কটাক্ষ করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন কেশপুরে বিজেপি-র একটি সভায় তিনি বলেন, 'আজকে মুখ্যমন্ত্রীর জন্যই পুলিশের এই অবস্থা হয়েছে। লোকের কাছে মার খেতে হচ্ছে। আমার মনে হয়, পুলিশের লোকেরা বাড়িতে বউয়ের কাছেও মার খান।' শুধু তাই নয়, দিলীপবাবু জানান, যেহেতু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনও কথাই শোনেন না, তাই তাঁর কথাও এবার থেকে শুনবে না রাজ্য বিজেপি। 

পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও এ দিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করে বিজেপি৷  পুলিশ কেন অনুমতি দেয়নি, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রের অন্তর্গত কেশপুরে আক্রান্ত হয়েছিলেন দলের প্রার্থী ভারতী ঘোষও। দিলীপবাবুর মুখে এ দিন তা নিয়েও ফের হুঁশিয়ারি শোনা গিয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এর পরে বিধানসভা ভোট যখন হবে, তৃণমূলের যারা আটকেছিল, তাঁদের বলে দেবেন, হয় ঘরের মধ্যে বসে থাক, নয়তো কেশপুর ছেড়ে চলে যা, নাহলে ফল ভাল হবে না।'

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ