জলের তোড়ে ফের ভাঙল বিদ্যাধরী নদীর বাঁধ, হাড়োয়ায় বন্যার আতঙ্ক

জলের তোড়ে ফের ভাঙল বিদ্যাধরী নদীর বাঁধ, হাড়োয়ায় বন্যার আতঙ্ক

Published : Aug 21, 2020, 04:49 PM IST
  •  
  • টানা বৃষ্টির জেরে বিদ্যাধরী নদীতে ফের ভাঙল নদীর বাঁধ
  • সংস্কার হওয়া বাঁধ পুনরায় ভেঙে জল ঢোকে গ্রামগুলিতে
  • চাষের জমিতে নোনাজল ঢুকে ক্ষতিগ্রস্ত জমির ফসল
  • গ্রামে নদীর জল ঢুকে নতুন করে প্লাবনের আশঙ্কা 

বৃহস্পতিবার থেকে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলি। উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিদ্যাধরী নদীও রণংদেহি মূর্তি ধারন করেছে। নদীতে বিপদসীমার উরর দিয়ে জল বইছে বলে প্রশাসন সূত্রে খবর। এ অবস্থায় হাড়োয়ার তেঁতুলআঁটি গ্রামে বিদ্যাধরী নদীর বাঁধ পুনরায় ভেঙে যাওয়ায় এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ ফের সংস্কারের কাজ শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাড়োয়ার ব্লকের সহ সভাপতি নুরুল হাসান মোল্লা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারনে বসিরহাট মহকুমার মিনাখা ও হাড়োয়া ব্লকে বিদ্যাধরী নদীর বাঁধ জলের তোড়ে ভেঙে গিয়েছিল। শুক্রবার হাড়োয়া ব্লকের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলআটি গ্রামে বিদ্যাধরী নদীর বাঁধ পুনরায় ভেঙে যায়। তার জেরে তেঁতুলআটি, নাসিরহাটি, দক্ষিণ লক্ষ্মীকাটি সহ বেশ কয়েকটি গ্রামে নোনা জল ঢুকে যায়। পাশাপাশি, চাষের জমি ও মেছোঘেরিতে নোনাজল ঢুকে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ