শুভেন্দুর 'বদলা' নিয়ে সুজাতাকে চমক তৃণমূলের, কত দূর ফলপ্রসূ হবে এই খেলা

Published : Dec 21, 2020, 06:23 PM ISTUpdated : Dec 21, 2020, 06:27 PM IST
শুভেন্দুর 'বদলা' নিয়ে সুজাতাকে চমক তৃণমূলের, কত দূর ফলপ্রসূ হবে এই খেলা

সংক্ষিপ্ত

সুজাতা তৃণমূলে যোগে পরিবারে থাবা? বিজেপির পরিবারেই ঢুকে পড়ল তৃণমূল? শুভেন্দুর দল বদলের পরই মাস্টারস্ট্রোক ভোটের আগে আরও রণনীতি তৃণমূলের ?

বাংলায় বিধানসভা ভোটের আগে দিনে দিনে বদলাচ্ছে রাজনৈতিক পটচিত্র। শুভেন্দু দল বদলের দুদিন পরেই বিজেপির ঘরেই ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত বসুর উপস্থিতিতে বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগদান করলেন বিজেপি সাংসদের স্ত্রী সৌমিত্র খাঁ। যদিও, এটিকে রাজনৈতিক স্বার্থে ভালবাসাকে বিসর্জন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আরও পড়ুন-স্ত্রী কেন তৃণমূলে, জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন সৌমিত্র খাঁ

শনিবার মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে পদ্মফুল শিবিরে নাম লিখিয়েছিলেন তৃণমূলের একঝাঁক বিধায়ক ও সাংসদ। এছাড়াও, বেশ কয়েকজন আঞ্চলিক নেতাও বিজেপিতে গিয়ে নাম লেখান। মেদিনীপুরের সেই সভা থেকে পরিবারতন্ত্রকে নিয়ে তৃণমূলকে বিঁধেছিলেন অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী। সেই ঘটনা চাক্ষুশ করেছিল গোটা বাংলা সহ জাতীয় রাজনীতি। ঠিক তার দুই দিন পরেই বিজেপি সাংসদের স্ত্রী সরাসরি যোগদান করলেন তৃণমূলে। রাজ্য রাজনীতিও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতাকে ঘিরে।

আরও পড়ুন-'সিঙ্গলফুল' ছেড়ে 'জোড়াফুলে' সুজাতা, স্ত্রীকে ডির্ভোস নোটিস পাঠালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ''একটা চ্যালেঞ্জ নিলাম। কারণ, বিজেপির হয়ে প্রচুর লড়াই করেছি। কোনও নিরাপত্তা ছাড়াই নিজের প্রাণ বাজি রেখেছি। কিন্তু, বিজেপি কোনও সম্মান দেয়নি''। এরপরই, সৌমিত্র খাঁ তাঁকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের মত, পারিবারিক লড়াই যুযুধান দুই পক্ষের রাজনীতিকে কোথায় নিয়ে যায়। এর থেকে আদৌ কী ফায়দা তুলতে পারবে তৃণমূলয নাকি, শুভেন্দুর বদলা নিতে রাজ্য রাজনীতিতে নতুন চমক দিল তৃণমূল কংগ্রেস।
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব