'বিজেপির টাকা নিয়ে দলকে হারিয়েছিস'-তৃণমূল বিধায়কের অপমানেই মৃত্যু স্বামীর, বিস্ফোরক প্রাক্তন কাউন্সিলর

Published : Jun 16, 2021, 06:42 PM IST
'বিজেপির টাকা নিয়ে দলকে হারিয়েছিস'-তৃণমূল বিধায়কের অপমানেই মৃত্যু স্বামীর, বিস্ফোরক প্রাক্তন কাউন্সিলর

সংক্ষিপ্ত

বিধায়কের অপমানের জন্য মৃত্যু হয়েছে স্বামীর বিস্ফোরক অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা

কেন হারল তোর ওয়ার্ড ? বিজেপির কাছে টাকা খেয়ে হারিয়েছিস, দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে দলীয় কর্মীদের সামনে অকথ্য ভাষার অপমান করেছিলেন তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাই মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। এমনই অভিযোগ নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ কালনা পৌরসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর।

আরও পড়ুন- আঙ্কলজি, দিল্লি থেকে দয়া করে ফিরবেন না, ধনকড়কে তীব্র কটাক্ষ মহুয়া মৈত্রর  

প্রয়াত বান্দা রাজবংশী হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে চিকিৎসা চলাকালীন মারা যান। এরপরেই এই মৃত্যুর জন্য দায়ী কালনার নবনির্বাচিত বিধায়ক দেবপ্রসাদ বাগ, এমনই অভিযোগ তোলেন সদ্য স্বামীহারা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর কণিকা রাজবংশী। এরপর কালনা মহকুমা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জমা দেন তিনি। 

অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাঁর মতে, মৃত বান্দা রাজবংশী দলের কোনো নেতা নয়, তাই তাকে হুমকি বা ভয় দেখানোর কোনো কারণ বা প্রশ্নই নেই। তাই এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেন কালনার নব-নির্বাচিত বিধায়ক।

আরও পড়ুন- PM CARES: করোনা মোকাবিলায় রাজ্যে দুটি হাসপাতাল তৈরিতে অর্থ বরাদ্দ মোদী সরকারের

তৃতীয় বারের মতো রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। কালনা বিধান সভা ভোটে হাড্ডা হাড্ডি প্রচারে লড়াই জমে উঠেছিল তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগ ও তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কালনার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুর মধ্যে। ভোটের মাধ্যমে অবশেষে সাধারণ মানুষ বেছে নেন তৃণমূল প্রার্থীকে। কালনা নতুন বিধায়ক পেলেও, কালনা পৌরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড তৃণমূলের হাত ছাড়া হয়ে যায়। এতেই ঘটে বিপত্তি। 

ভোটারের নিরিখে বিজেপি এগিয়ে ছিল কালনা ১৪ নাম্বার ওয়ার্ডে। তাই এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জন প্রতিনিধি কণিকা রাজবংশীর স্বামী সোমনাথ রাজবংশীকে নিজের দলীয় কার্যালয়ে ডেকে পাঠান কালনার বিধায়ক বলে অভিযোগ। প্রাক্তন কাউন্সিলরের আরও অভিযোগ তাঁর স্বামীকে দলীয় কর্মীদের সামনে তীব্র অপমান করেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। 

আরও পড়ুন- তৃণমূল নেতৃত্বের এক নির্দেশেই আটকে গেল নির্বাচন, কী হতে চলেছে-মুখে কুলুপ সব নেতার

এরপরেই সোমনাথ বাবু মানসিক ভাবে ভেঙে পড়েন। আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন সোমনাথ বাবু, তাই অসুস্থ বোধ করেন। তাকে নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হলে, মৃত্যু হয় তাঁর। এরপরেই বিধায়কের বিরুদ্ধে হুমকি প্রদর্শন ও অপমানের অভিযোগ তোলেন প্রাক্তন জনপ্রতিনিধি কণিকা রাজবংশী। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি