ব্যারাকপুরে তৃণমূলের জয় নিশ্চিত, ভোটের আগেই ফলাফল ঘোষণা রাজের

Published : Apr 02, 2021, 01:19 PM ISTUpdated : Apr 02, 2021, 01:21 PM IST
ব্যারাকপুরে তৃণমূলের জয় নিশ্চিত, ভোটের আগেই ফলাফল ঘোষণা রাজের

সংক্ষিপ্ত

ব্যারাকপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ জানালেন এবার সেখানে তৃণমূলের জয়  প্রচারে অগাধ ভালোবাসা মিলছে  সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল 

২০২১-এর বিধানসভা নির্বাচনের মুখে একে একে বহু তারকা যোগ দিয়েছেন রাজনীতির ময়দানে। সেই তালিকাতে রয়েছেন রাজ চক্রবর্তীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই জানা যায় ব্যারাকপুরের প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। এই তালিকা ঘোষমার পরই প্রচারে নামেন রাজ। 

আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে করোনা, আবারও বিনোদন জগতে কোপ, এক ধাক্কায় পিছিয়ে গেল একাধিক ছবি মুক্তি 

ব্যারাকপুর রাজের কাছের শহর। যেখানে তাঁর ছোটবেলা জড়িয়ে, এখানকার মানুষরে খুব কাছ থেকে বোঝেন তিনি। মানুষের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি। বারে বারে তা ছবি ও ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন রাজ। বুধবারই জমা দিয়েছেন তিনি মনোনয়ন পত্র। সঙ্গে এদিন যোগ দিয়েছিলেন স্ত্রী শুভশ্রীও। তার কথায় রাজ এত ভালোবাসা পেয়েছে, যার ফলে তিনি এই মানুষের কাছে আসতে চেয়েছিলেন।

সেই সূত্রেই রাজের সঙ্গে মনোনয়ন পত্র জমা দিতে বেরিয়েছিলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে নজর কাড়ছেন পরিচালক। তিনি সাফ জানিয়ে দিলেন এবার ব্যারাকপুরে তৃণমূলই জিতছে। মানুষের আগাদ ভালোবাসায় তেমনই ইঙ্গিত স্পষ্ট বলেই দাবী রাজের। এই পোস্ট শেয়ার করা মাত্রই তা সকলের নজর কাড়ে। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Falta Repoll: ফলতা বিধানসভা কেন্দ্রের সব বুথে পুনর্নির্বাচন, নজিরবিহীন নির্দেশ কমিশনের
Falta: জাহাঙ্গির-ইসরাফিলকে গ্রেফতারের দাবিতে উত্তাল ফলতা, এফআইআর দায়েরের নির্দেশ