আজ আসন রফা নিয়ে মমতার সঙ্গে বৈঠকে লালু পুত্র তেজস্বী, বাংলায় প্রার্থী দিতে চায় RJD

Published : Mar 01, 2021, 02:21 PM IST
আজ আসন রফা নিয়ে মমতার সঙ্গে বৈঠকে লালু পুত্র তেজস্বী,  বাংলায় প্রার্থী দিতে চায় RJD

সংক্ষিপ্ত

সোমবার আসন রফা নিয়ে বৈঠকে তেজস্বী   মমতার বিকেলে সঙ্গে দেখা করবেন  লালু পুত্র  সঙ্গে থাকবেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শ্যাম রজক  ১২ সদস্য়ের কমিটিতে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা 

সোমবার আসন রফা নিয়ে বৈঠকে তেজস্বী। এদিন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে পারেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। একুশের বিধানসভা নির্বাচনের জোট নিয়ে আলোচনা করতে চান তিনি। এই বৈঠক নয়া কোনও সমীকরণের অপেক্ষায় ঘাসফুল শিবির।

আরও পড়ুন, পামেলাকাণ্ডে গ্রেফতার আরও ১, আলিপুর কোর্টে আজই তোলা হবে ধৃতকে 

সোমবার বিকেল ৪টেয় তেজস্বীর সঙ্গে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সঙ্গে থাকবেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শ্যাম রজক। ১২ সদস্য়ের কমিটিতে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হবে। এদিকে কলকাতা সহ উত্তর ২৪ পরগণা, আসানসোলের মত জেলায় যেখানে হিন্দিভাষী মানুষের আধিক্য সেই সব কেন্দ্রে নিজেদের প্রার্থী দিতে চায় আরজেডি। সেক্ষেত্রে জোট লড়াই নাকি আসন ভাগ হবে , এনিয়ে মমতার সঙ্গে চূড়ান্ত আলোচনা সোমবারেই হবে। উল্লেখ্য, দুই বছর আগে লোকসভা ভোটের সময় ব্রিগেড থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে বিজেপিকে আক্রমণ করেছিলেন লালুপুত্র। আজও তার রেশ লেগে আছে। তবে বাকী বলবে অবশ্যই বিকেলের বৈঠক।

আরও পড়ুন, কয়লাকাণ্ডে কলকাতার ৮ ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, ওদিকে সুপ্রিম কোর্টে লালার শুনানিও আজই. 


অপরদিকে,মঙ্গলবারই বিহারে ফিরবেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। একদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সমর্থনের বার্তা দিয়ে বলেছেন, কলকাতায় এসেছেন মমতার আশীর্বাদ নিতে। এর আগেও একাধিকবার দুজনকে পরস্পরের সমর্থনে দাঁড়াতে দেখা গিয়েছে। 


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে