ভোটের ফল প্রকাশের পরই বিজেপি কার্যালয়ে হামলা, কাঠগড়ায় শাসক দল

Published : May 02, 2021, 10:24 PM IST
ভোটের ফল প্রকাশের পরই বিজেপি কার্যালয়ে হামলা, কাঠগড়ায় শাসক দল

সংক্ষিপ্ত

ভোট শেষ হতেই উত্তেজনা উত্তর দিনাজপুরে ইটাহারে বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল

উত্তর দিনাজপুরে  ৯টি আসনের মধ্যে ৭টি আসনে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস ও ২টি আসনে জয় পেয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই চরম উত্তেজনা ছড়ালো জেলার ইটাহারে। সদ্য তৃণমুল কংগ্রেসের থেকে বিজেপিতে আসা প্রাক্তন বিধায়ক  অমল আচার্যের ক্লাবে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।  ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর চালানো হয় ক্লাবের ভতির।

নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থী না করার ক্ষোভে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিধায়ক অমল আচার্য। এরপর থেকেই একদা তৃণমূলের পার্টি অফিস নামে পরিচিত উল্কা ক্লাব পরিণত হয় বিজেপির নির্বাচনী কার্যালয়ে।  বিজেপির অভিযোগ, ইটাহারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোসারফ হোসেন জয় লাভ করার পরে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় উল্কা ক্লাবে। ব্যাপক ভাঙচুর করা হয় বিজেপির নির্বাচনী কার্যালয়ে। টায়ার জ্বালিয়ে দেওয়া হয় ক্লাবের সামনে। 

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিস। পুলিসের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

সোশ্যাল মিডিয়ায় শাসকের সমালোচনা করলেই পদক্ষেপ নয়! কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Ajker Bangla News Live: সোশ্যাল মিডিয়ায় শাসকের সমালোচনা করলেই পদক্ষেপ নয়! কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট