নজরে নন্দীগ্রাম, সকাল ৭ টায় ভোট দেবেন শুভেন্দু, আজ ভাগ্য নির্ধারণ মমতার

Published : Apr 01, 2021, 06:54 AM ISTUpdated : Apr 01, 2021, 06:56 AM IST
নজরে নন্দীগ্রাম, সকাল ৭ টায় ভোট দেবেন শুভেন্দু, আজ ভাগ্য নির্ধারণ মমতার

সংক্ষিপ্ত

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট   এর মধ্য়ে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম এদিন সকাল ৭ টায় ভোট দেবেন শুভেন্দু নন্দীগ্রামে কড়া নজরদারি চালাচ্ছে কমিশন 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এর মধ্য়ে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। যেখানে প্রধান প্রতিদ্বন্দি প্রার্থী শুভেন্দু-মমতা। বিজেপি-তৃণমূলের সঙ্গে  বিরোধী মমতার ভাবমূর্তি নিয়ে নন্দীগ্রামে এবার বামেদের মুখ মীনাক্ষী। আর তাই এদিনই ভাগ্য নির্ধারণ রাজ্যের তৃণমূল সুপ্রিমোর। এদিকে যার জেরে বিশেষ করে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে কড়া নজরদারি চালাচ্ছে কমিশন।

আরও পড়ুন, 'ইলেকশনটা হয়ে যাক- তারপর দেখি কে আশ্রয় দেয়', নন্দীগ্রামের ভোটের আগে উদ্বেগ বাড়ল কি মমতার 

 

 

সূত্রের খবর, নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নং বুথে সকাল ৭ টায় ভোট দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটে  ৪ জেলার ৩০ আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহন। দ্বিতীয় দফার ভোটের মধ্য়ে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। মূলত তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেওয়ার পর হেভিওয়েট নন্দীগ্রামের প্রার্থী হিসেবে এবার দাড়িয়েছেন শুভেন্দু। আর সেই নন্দীগ্রামেই প্রার্থী আবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। স্বাভাবিকভাবেই একুশের ভোটযুদ্ধ এবার অন্যবারের থেকে পুরোটাই আলাদা। উল্লেখ্য়, এদিন গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ,সাগ, তমলুক, পাশকুড়া পূর্ব, পাসকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চন্ডীপুর, খড়গপুর সদর, নারায়নগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাঙরা, বাঁকুড়া, বড়োজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনমুখীতে-এই কেন্দ্র গুলিতে ভোট হবে বুধবার। 

 

আরও পড়ুন, 'মা মাটি মানুষের স্লোগান দিয়ে মায়ের কি হাল-নিমতাকাণ্ডেই স্পষ্ট', ধনেয়াখলিতে ধিক্কার নাড্ডার 

 

 

ওদিকে,  দ্বিতীয় দফার দুদিন আগে থেকে উত্তপ্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। এমন পরিস্থিতিতে হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সিআইকে সরিয়ে দেওয়া হয়েছে। একের পর এক ঝামেলায় বুধবার থেকেই নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি হয়েছে।  দিনভোর চলেছে হেলিকপ্টারে নজরদারি। প্রার্থীদের নিরাপত্তাও বাড়িয়েছে কমিশন।

 

 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি