১০০ দিনের কাজ বাংলায় আবার শুরু হতে চলেছে, তবে এবার ১২৫ দিনের জন্য। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, 'জি রাম জি' নামের এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে কয়েকটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তেমনই পূর্ববর্তী দুর্নীতির তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।
ইউপিএ সরকারের আমলে চালু হওয়া সেই ১০০ দিনেক কাজ আবারও শুরু হতে চলেছে বাংলায়। এতদিন কেন্দ্র তহবিল আটকে রেখে দিয়েছে এই অজুহাতে কাজ বন্ধ ছিল বাংলায়। এবার ফের সেই কাজ শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
26
জুলাই থেকে বাংলায় চালু হবে ১০০ দিনের কাজ। আর এবার এই কাজের মেয়াদ বাড়িয়ে হল ১২৫ দিন। তবে, এই কাজের নিয়োগ পদ্ধতিতেও এবার আসছে বদল। ১০০ দিনের কাজ পেতে হলে এই বিশেষ নথি জমা দিতে হবে।
36
এক সাংবাদিক বৈঠকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহ থেকেই জি রাম জি নামে এই প্রকল্প চালু হবে। তার আগে এটি এমজিএনআরইজিএ বা মনরেগা নামে চালু ছিল। এবার নাম বদল হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই নতুন প্রকল্পে কাজ পেতে হলে অবশ্যই দেখাতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড। না হলে পাওয়া যাবে না প্রকল্পের সুবিধা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিগত দিনগুলোতে যে সনস্ত এলাকায় ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতি ও জালিয়াতি হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো আবার তল্লাশি করা হবে। দুর্নীতির খতিয়ে দেখা হবে।
56
প্রসঙ্গত, এই ১০০ দিনের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন চলেছে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ তোলে যে এই প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতি ও ভুয়ো জব কার্ড ব্যবহার হত। আবার রাজ্য বলে কেন্দ্র টাকা আটকে রেখেছে।
66
নানান কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রকল্প। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা ফের শুরু করতে চলেছে। এবার ১০০ দিনের বদলে হবে ১২৫ দিনের কাজ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.