West Bengal Weather: তপ্ত বাংলায় স্বস্তির খবর, কালবৈশাখীর আশঙ্কা, আজ ভিজবে কোন কোন জেলা?

Published : May 26, 2026, 07:04 AM ISTUpdated : May 26, 2026, 07:13 AM IST

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। এর মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

PREV
16

বেশ কদিন ধরে চলছে ভ্যাপসা গরম। এই গরমে নাজেহাল অবস্থা সকলের। জৈষ্ঠ্যের এই ভয়ংকর গরম থেকে যেন নিস্তার আর মিলছে না। এবার আবহাওয়া নিয়ে এল বিরাট আপডেট। বেশ কয়টি জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

26

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ মঙ্গলবার,আবহাওয়া উষ্ণ থাকবে। আজ সর্বোচ্চ ৩৪-৩৫ ডিগ্রি থাকবে। আজ বিকেলের দিক থেকে আবহাওয়ার বদল হতে চলেছে।

36

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার রাতে দেওয়া পূর্বাভাস অনুসারে, আজ শহরের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতেপারে. আজ বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে.

46

আজ বিকেলের পর থেকে ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আছে সতর্কতা। পূর্বাভাস অনুসারে আজ বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে বৃষ্টি। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।

56

বুধবার থেকে বদল হবে আবহাওয়ার। বাড়বে বৃষ্টি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া-সহ বিভিন্ন জায়গায় হবে বৃষ্টি।

66

আজ মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে হবে বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories