Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?

Published : Sep 14, 2026, 10:33 AM IST

সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের? ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি। শুক্রবার ছুটি ম্যানেজ করতে পারলে শনি ও রবিবার মিলিয়ে টানা চারদিনের ছুটি উপভোগ করা সম্ভব। দেখে নিন হলিডে লিস্ট।

PREV
18
সেপ্টেম্বরেই ‘প্রি-পুজো’ লং উইকেন্ড! একটু বুদ্ধি খাটালেই টানা ৪ দিনের ছুটি

অক্টোবর মাস থেকেই কার্যত শুরু হয়ে যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসবের মরসুম। দুর্গাপুজো ঘিরে সরকারি অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ—একাধিক প্রতিষ্ঠানেই থাকবে দীর্ঘ ছুটি। তবে পুজোর সেই বড় ছুটির আগে সেপ্টেম্বরেই সরকারি কর্মীদের জন্য রয়েছে ছোট্ট একটি ‘প্রি-পুজো’ ব্রেকের সুযোগ।

28
১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহেই রয়েছে ছুটির সুযোগ। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি রয়েছে। ফলে ওই দিন রাজ্য সরকারের আওতাধীন সরকারি অফিস-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। স্কুল-কলেজেও ছুটি থাকবে।

38
টানা চার দিনের ব্রেক

এরপরই আসছে শুক্রবার। ফলে কেউ যদি ১৮ সেপ্টেম্বর, শুক্রবার ছুটি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে বৃহস্পতিবারের ছুটির সঙ্গে শনি ও রবিবার জুড়ে তৈরি হয়ে যাবে টানা চার দিনের ব্রেক।

48
সরকারি কর্মীদের সোনায় সোহাগা

অর্থাৎ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ২০ সেপ্টেম্বর রবিবার—টানা চারদিন ছুটির সুযোগ থাকছে। পুজোর আগে ছোট কোনও ট্রিপ বা পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলে এই সুযোগ কাজে লাগাতে পারেন সরকারি কর্মীরা।

58
২০২৬ সালের ছুটির তালিকা আগেই প্রকাশ করেছে নবান্ন

উল্লেখ্য, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রাজ্য সরকারের নিজস্ব ছুটির পাশাপাশি Negotiable Instruments Act, 1881 অনুযায়ী সাধারণ সরকারি ছুটির তালিকাও রয়েছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবের দিনগুলিও সেই তালিকায় উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই বছরের বেশ কিছু ছুটি পার হয়ে গিয়েছে। এবার সামনে রয়েছে দুর্গাপুজো-সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি।

68
অক্টোবর থেকেই পুজোর লম্বা ছুটি

অক্টোবর মাসে দুর্গাপুজো উপলক্ষে একাধিক দিন ছুটি থাকবে। তালিকা অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে ছুটি রয়েছে। এরপর দুর্গাপুজো ঘিরে একাধিক ছুটি পড়েছে।

78
সাধারণ সরকারি ছুটি

১৫ অক্টোবর চতুর্থী, ১৬ অক্টোবর পঞ্চমী এবং ১৭ অক্টোবর ষষ্ঠী উপলক্ষে ছুটি রয়েছে। এছাড়াও সাধারণ সরকারি ছুটির তালিকায় ১৯ থেকে ২১ অক্টোবর দুর্গাপুজোর ছুটি রয়েছে।

88
পুজোর পরেও থাকছে অতিরিক্ত ছুটি

দুর্গাপুজোর মূল ছুটির পরেও স্বস্তি রয়েছে সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারের অতিরিক্ত ছুটির তালিকায় ২২, ২৩ এবং ২৪ অক্টোবর-ও ছুটি রয়েছে। ফলে পুজোর সময়ে দীর্ঘ ছুটির আবহ বজায় থাকবে।

এরপর বছরের শেষ দিকে রয়েছে ১১ নভেম্বর ভাইফোঁটা এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি।

তাই পুজোর দীর্ঘ ছুটির অপেক্ষায় থাকলেও তার আগে সেপ্টেম্বরের এই চার দিনের সুযোগটি কাজে লাগাতে চাইলে ১৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের ছুটির হিসাব মিলিয়ে নিন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories