বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ পুলিশকর্মী

Published : Oct 28, 2019, 12:49 PM IST
বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ পুলিশকর্মী

সংক্ষিপ্ত

  বর্ধমানের পালসিটে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারল বালিবোঝাই ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন পুলিশকর্মী কালীপুজোর ডিউটি সেরে ফিরছিলেন তাঁরা

কালীপুজোর ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন চারজন পুলিশকর্মী।  সোমবার ভোরে দুর্ঘটনা ঘটল বর্ধমানের পালসিটে, ২ নম্বর জাতীয় সড়কে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ধমানের অতিরিক্ত পুলিশ।

রবিবার, কালীপুজোর রাতে ডিউটি ছিল বর্ধমানের মেমারি থানায়। পুলিশের জিপে নয়, সোমবার ভোরে লাল রংয়ের একটি গাড়িতে চেপে বর্ধমান শহরে ফিরছিলেন বাদল সরকার, অনুপ কুমার বালা, প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সামুই নামে চার পুলিশকর্মী। সোমবার ভোরে বর্ধমানের পালসিটে দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পিছন থেকে একটি বালিবোঝাই লরি পুলিশের গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতটাই জোরে ধাক্কা লাগে যে, পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় আর একজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই পুলিশকর্মীকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এদিকে খবর পেয়ে সোমবার সকালে পালসিটে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ধমানের অতিরিক্ত পুলিশ। ঘাতক লরিটিকেও আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আকস্মিক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়ে শোকের দিশেহারা মৃত চার পুলিশকর্মীর পরিবারের লোকেরা। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। রবিবার, কালীপুজোর রাতেও দুর্ঘটনা ঘটেছে কলকাতায়। বেহালার শীলপাড়ায় তুবড়ি ফেটে মারা গিয়েছে এক শিশু। কসবাতেও তুবড়ি ফেটেই প্রাণ গিয়েছে এক পথচারীর।
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: 'ডিএ দান নয়, কর্মচারীদের ন্যায্য অধিকার', সরকারি কর্মচারীদের অভিনন্দন শুভেন্দুর
WB DA news: দীর্ঘ অপেক্ষার অবসান! আজ ডিএ মামলার রায় দান, সুপ্রিম কোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য