উৎসবের আবহে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আরও ৮ লক্ষ উপভোক্তার নাম যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যোগ্য মহিলারা প্রত্যেকে ৩ হাজার টাকা করে পাবেন এবং কেউ বঞ্চিত হবেন না। উপভোক্তারা অনলাইনের মাধ্যমে সহজেই নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
চারিদিকে চলছে উৎসব। এই উৎসবের মাঝে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খবর। জানা গিয়েছে, এবার জুড়ছে আরও ৮ লক্ষ নাম। আরও বাড়ছে উপভোক্তার সংখ্যা। অক্টোবর মাসে নতুন করে আরও প্রায় ৮ লক্ষ নাম যুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
25
সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছিল। অক্টোবর মাসে সেই তালিকার নতুন করে আরও ৮ লক্ষ নাম যুক্ত হয়েছে। পঞ্চমী থেকে অ্যাকাউন্টে ঢুকছে টাকা।
35
সদ্য এক আধিকারিক জানান, অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে নানা কারণে বেশ কিছু প্রকল্প বাদ গিয়েছে। মহালয়ার আগে প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পে আর্থিক সহায়তা পেয়েছিলেন। এখনও কয়েক হাজার আবেদনের ভেরিফিকেশন চলছে।
এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলা মহলে উদ্বেগের পরিবেশ তৈরি হলেও মুখ্যমন্ত্রী বলেন, সকল যোগ্য মহিলা ৩ হাজার টাকা করে পাবেন। একজনও বঞ্চিত হবে না। তিনি আরও জানিয়েছিলেন, অক্টোবর মাসে নতুন করে যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ নাম।
55
তেমনই আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারের নথি ভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-aannapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিতে হবে। তারপর একে একে অপশনে ক্লিক করে শেষে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন। এবার জানতে পারবেন আপডেট।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.