- Home
- West Bengal
- Annapurna Yojana: ছাড়া হচ্ছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার, অক্টোবরের ভাতার তালিকায় আছেন তো আপনি?
Annapurna Yojana: ছাড়া হচ্ছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার, অক্টোবরের ভাতার তালিকায় আছেন তো আপনি?
পুজোর আগেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ডিবিটি লিঙ্ক না থাকা বা একাধিক ভাতা নেওয়ার কারণে অনেকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। বাড়িতে বসেই অনলাইনে এই যোজনার স্ট্যাটাস চেক করে নেওয়া সম্ভব।

অক্টোবর মাসের ১২ তারিখ অতিক্রান্ত। আর কদিন পর পুজো। পুজোর কাজ চলছে জোড় কদমে। এদিকে কদিনের মধ্যেই শুরু হয়ে যাবে পুজোর ছুটি। কিন্তু, এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। এবার প্রকাশ্যের এল নয়া চমক। শোনা যাচ্ছে, শীঘ্রই ছাড়া হচ্ছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার। জেনে নিন অক্টোবরের ভাতার তালিকায় আছেন তো আপনি?

পুজোর আগেই ক্রেডিট হতে পারে অ্যাকাউন্ট। যদিও এই নিয়ে এখনও কোনও সপকারি আপডেট নেই। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি মহিলা আর্থিক সুবিধা পেলেও অক্টোবর মাসে বাদ যেতে চলেছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট।
আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল একসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা নেওয়া যাবে না। এই কারণে যারা দুটি ভাতা পাচ্ছেন, তাদের অনেকের একটি ভাতা থেকে নাম বাদ গিয়েছে। তেমনই আবার শুরু হয়েছে ভেরিফিকেশন। তাই আগে ভেরিফিকেশনে পাশ করলেও এবারের ভেরিফিকেশনে আটকে গিয়েছেন অনেকে।
তেমনই, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় না থাকলে আটকে যাবে টাকা। তেমনই সুবিধাভোগীর একাধিক অ্যাকাউন্ট থাকলে তেমনই আবার আবার সঠিক অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকলে সমস্যা হতে পারে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলেও সমস্যা হতে পারে। তাই টাকা পেতে হলে এই সকল সমস্যা সমাধান করে নিন।
আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারের নথি ভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-aannapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিতে হবে। তারপর একে একে অপশনে ক্লিক করে শেষে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন। এবার জানতে পারবেন আপডেট।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

