Weather Update: বৃষ্টি নাকি খটখটে রোদ- কেমন থাকবে নবমীর আবহাওয়া? এক ক্লিকে জেনে নিন

Published : Oct 19, 2026, 06:27 PM IST

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের জেরে ফের নিম্নচাপ ও বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

PREV
15

প্রথম সপ্তমীতে বৃষ্টি হলেও দ্বিতীয় সপ্তমীতে কলকাতার আবহাওয়া ছিল একদম খটখটে। রবিবার কলকাতায় বৃষ্টি হয়নি। দক্ষিণের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেভাবে বৃষ্টি দেখা যায়নি। এবার জেনে নিন কেমন থাকবে নবমীর আবহাওয়া। সদ্য প্রকাশ্যে এল আপডেট।

25

আজ ১৯ তারিখও সারাদিন আকাশ ছিল পরিষ্কার। এখন প্রশ্ন হল কেমন থাকবে নবমীর আবহাওয়া। আলিপুর আবহাওযা দফতর জানিয়েছে, আজ ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থাকবে শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

35

হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এই রাজ্যে না হলেও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে ২৪ তারিখ বৃষ্টি হতে পারে।

45

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সঞ্চালন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর জেরে ২৫-২৬ অক্টোবর বৃষ্টি হবে।

55

এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিভিন্ন আবহাওয়া মডেল পূর্বাভাস অনুসারে, মাসের শেষ দিকে আবারও নিম্নচাপ দেখা দিতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories