CPIM On Cal HC: যাদবপুরে বুকস্টলে শাসক শিবিরের বুলডোজার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম

Published : Oct 19, 2026, 05:33 PM IST

CPIM On Cal HC: বামেদের বুকস্টলে বুলডোজার মারার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক শিবির বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বামেরা। মামালার শুনানি নিয়ে কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

PREV
15
ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম

যাদবপুরে বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙতে আসা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিপিআইএম। সোমবার সিপিআইএম-এর যাদবপুর এরিয়া কমিটির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

25
বামেদের করা মামলার শুনানি কবে?

মামলাদারের অনুমতি দিয়েছে আদালত। জরুরী ভিত্তিতে মামলার শুনানির আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামীকাল তথা মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

35
বামেদের বুকস্টল ভাঙা নিয়ে বিতর্ক

দুর্গাপুজোতে নাগেরবাজার, বারাসত, ঢাকুরিয়া, এন্টালি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম সহ বামেদের বুকস্টল ভাঙা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত শনিবার চোরবাগানে যখন মর্মান্তিক ঘটনা ঘটছে, তখন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডে সিপিআইএম এর বুকস্টল ভাঙতে বুলডোজার, পুরসভার গাড়ি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাদবপুর থানার পুলিশ হাজির হয়।

45
কী অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ বামেরা?

সিপিআইএম নেতা ও কর্মীরা বাধা দিলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সিপিআইএম নেতা, মহিলা কর্মীরা মানববন্ধন করে গোটা বুকস্টল ঘিরে ফেলেন। সরকারি বা হাইকোর্টের কোনও অর্ডার দেখাতে পারেনি পুলিশ বলে অভিযোগ। সিপিআইএম-এর বক্তব্য নির্দিষ্ট কোনও অর্ডার ছাড়া কী করে কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ বুলডোজার নিয়ে বুকস্টল ভাঙতে আসল?

55
বামেদের মামলা করা নিয়ে কী বলছে তৃণমূল?

রবিবার যাদবপুরে সিপিআইএম-এর বুকস্টলে যান মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বেশ কিছু বই কেনেন তিনি। এবং বুলডোজার নিয়ে বুকস্টল ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বইয়ের স্টল ভাঙতে কেন বুলডোজার? কেন ময়লা ফেলার গাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে? এরপরই এই নিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হল সিপিআইএম।

Read more Photos on
click me!

Recommended Stories