Jagadhatri puja : জগদ্ধাত্রী পুজোয় বেলুড় মঠের মহারাজের বড় বার্তা, তারকা ফুটবালদের ঢল

Jagadhatri puja : জগদ্ধাত্রী পুজোয় বেলুড় মঠের মহারাজের বড় বার্তা, তারকা ফুটবালদের ঢল

Published : Nov 16, 2026, 09:32 PM IST

বসিরহাট ভ্রাতৃ সংঘের ৪৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চে উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা।

বসিরহাট ভ্রাতৃ সংঘের ৪৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চে উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতীয় ফুটবলের ভবিষ্যতের কথা। একদিকে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজের মুখে সম্প্রীতির বার্তা, অন্যদিকে দেশের ফুটবলের পরিকাঠামো উন্নয়নের দাবি তুললেন প্রাক্তন ফুটবলাররা। মহারাজ বলেন, বাংলা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। দুর্গাপুজো হোক বা জগদ্ধাত্রী পুজো, সমস্ত ধর্মের মানুষের মিলনক্ষেত্র এই উৎসব। মায়ের কাছে জাতি-ধর্মের কোনও ভেদাভেদ নেই, সকলেই সমান। অন্যদিকে, ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মিহির বসুর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের বক্তব্য, শুধু ব্রাজিল বা উরুগুয়ের মতো ফুটবল শক্তিধর দেশকে ভারতে খেলতে আনলেই হবে না। দেশের ফুটবলের পরিকাঠামো উন্নয়ন, তৃণমূল স্তরে প্রশিক্ষণ এবং নতুন প্রতিভা তুলে আনার উপর জোর দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী মধুমিতা সরকার-সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা। আতশবাজি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় পুজোর। 

04:45Jagadhatri puja : জগদ্ধাত্রী পুজোয় বেলুড় মঠের মহারাজের বড় বার্তা, তারকা ফুটবালদের ঢল
03:35গঙ্গার ঘাটে ভক্তদের ঢল! মহাসমারোহে পালিত ছটপুজো, উৎসবের মেজাজ রঘুনাথগঞ্জে
22:10TMC News: ঘাসফুলের প্রতীক নিয়ে লড়াই, এবার সোশ্যাল মিডিয়াতেও যুদ্ধ! কার অভিযোগে বিপাকে ঋতব্রতরা?
08:39পুলিশকে তাক করে গুলি! ইটভাটায় রতন শেখের শেষ মুহূর্তে কী ঘটেছিল? জানালেন এসপি
03:57BJP News: মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণা! শুভেন্দুর কানে পৌঁছতেই বড় অ্যাকশন! নন্দকুমারে গ্রেফতার বিজেপি নেতা
10:41Panihati BJP: অরূপ সাহার মৃত্যুতে কারা দায়ী? কবে হবে গ্রেফতার? এবার কোন দিকে মোড় নেবে পানিহাটি-কাণ্ড?
03:19পুলিশকে গুলি করলে...বীরভূম এনকাউন্টার নিয়ে বিস্ফোরক শুভেন্দু-অগ্নিমিত্রা-শারদ্বত
04:21Ratan Sheikh Encounter: 'সব গুণ্ডারা বাংলাদেশ ভাগো...', পঞ্চম এনকাউন্টারের পরেই চরম বার্তা শুভেন্দুর
20:57গত ১৫ বছর একজন নেত্রী নিজেকে ভগবান বানিয়েছিলেন...মমতাকে কটাক্ষ শমীকের
Read more