
পুলিশকে গুলি করলে...বীরভূম এনকাউন্টার নিয়ে বিস্ফোরক শুভেন্দু-অগ্নিমিত্রা-শারদ্বত
বীরভূমে ফের এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের। শান্তিনিকেতন থানার লায়েকবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি।
বীরভূমে ফের এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের। শান্তিনিকেতন থানার লায়েকবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, নানুরের চারকোল গ্রামের একটি ইটভাটায় আত্মগোপন করে ছিলেন রতন শেখ। 'পুলিশকে গুলি করলে পুলিশ ফুল ছুড়বে না', বীরভূম এনকাউন্টার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এছাড়াও পুলিশের প্রশংসা করলেন অগ্নিমিত্রা-শারদ্বত।