Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

08:56 AM (IST) Nov 23
Suvendu Adhikari on Child Marriage Prevention: নাবালিকার বিয়ে দিলে কাজী-পুরোহিতরাও দায় এড়াতে পারবেন না, ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অভিভাবকদের বিরুদ্ধেও কড়া হচ্ছে সরকার। ছ’মাসে সাত হাজার নাবালিকা মা, জানালেন তিনি।
08:47 AM (IST) Nov 23
দেশের অন্যতম পরিচিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড Bisleri-র জলের নমুনায় মিলেছে ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত রাসায়নিক পদার্থ! ব্রোমেট এবং PAHs—উভয়ই কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ।
08:39 AM (IST) Nov 23
Free Bus Service: মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবায় অনলাইন টিকিট বুকিংয়ে লাগাম টানতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে টিকিট কাটার নিয়মে বদল আনল রাজ্য সরকার। কী কী নতুন নিয়ম চালু হচ্ছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:23 AM (IST) Nov 23
সোনার দাম যখন আকাশছোঁয়া, তখন বাজার ছেয়ে গেছে ভেজাল সোনায়। সোনায় রেনিয়াম ও টাংস্টেন গুঁড়ো মেশানো হচ্ছে, যা বিআইএস হলমার্ক পরীক্ষায় ধরা পড়ছে না। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতা থেকে ব্যবসায়ী সবাই।
08:22 AM (IST) Nov 23
ঘূর্ণিঝড় আকভানের দাপট কমতেই বঙ্গে ভরপুর শীতের আমেজ। ভোরবেলার দিকে হালকা কুয়াশা। বাতাসে হিমেল পরশে কাঁপুনি দিচ্ছে। তবে এখনই হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও কবে থেকে পড়বে শীত? জানিয়ে দিলো আলিপুর আবহাওয়া দফতর।
08:16 AM (IST) Nov 23
শুধু ভারতের অর্থনীতির প্রশংসা করেই থেমে থাকেননি ট্রাম্প। আমেরিকার অর্থনৈতিক নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, আমেরিকাতেও যদি সুদের হার কমিয়ে দেওয়া হয়, তাহলে মার্কিন অর্থনীতির বৃদ্ধির হার ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। আর এই প্রসঙ্গেই আমেরিকার ফেডারেল রিজার্ভের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। জানুন আরও বিশদে।।