MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Winter Alerts: ভোরের হিমেল হাওয়ায় শীতের পরশ, বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

WB Winter Alerts: ভোরের হিমেল হাওয়ায় শীতের পরশ, বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

WB Winter Alerts: ঘূর্ণিঝড় আকভানের দাপট কমতেই বঙ্গে ভরপুর শীতের আমেজ। ভোরবেলার দিকে হালকা কুয়াশা। বাতাসে হিমেল পরশে কাঁপুনি দিচ্ছে। তবে এখনই হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও কবে থেকে পড়বে শীত? জানিয়ে দিলো আলিপুর আবহাওয়া দফতর।

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 23 2026, 06:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : AI Google

আজকের আবহাওয়ার আপডেট

ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ, আগামী চার দিনে ৩-৪ ডিগ্রি কমবে সর্বনিম্ন তাপমাত্রা! বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শীতের আমেজ বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কোন জেলায় শীতের কেমন আপডেট?
Image Credit : AI Google

কোন জেলায় শীতের কেমন আপডেট?

২৩ নভেম্বর উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেও এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২৪ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলায় এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Related image1
Bratya Basu: 'ব্যক্তিগত প্রতিহিংসা থেকে যৌন হেনস্থার অভিযোগ', পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন ব্রাত্য বসু
Related image2
CBI On Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে অস্বস্তি বাড়ছে প্রাক্তন মন্ত্রীর, জেলেই CBI জেরার মুখে সুজিত বসু
36
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : AI Generated

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

২৫ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও জেলাতেই সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

46
কবে থেকে নামবে পারদ?
Image Credit : ai

কবে থেকে নামবে পারদ?

সোমবার আকাশ আংশিক মেঘলা থাকলেও মঙ্গলবার থেকে আকাশ মূলত পরিষ্কার থাকার পূর্বাভাস। মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৯ ডিগ্রি। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৯ ডিগ্রি হতে পারে।

56
কোথায় কত নামল তাপমাত্রা?
Image Credit : ai

কোথায় কত নামল তাপমাত্রা?

আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ১১টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ।

66
পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

অন্যদিকে, উত্তরবঙ্গের সমতলে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকা দার্জিলিংয়ে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। অর্থাৎ, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি ধীরে ধীরে বাড়তে পারে শীতের অনুভূতি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
পুরুলিয়ার বুকে এক টুকরো কাশ্মীর! বান্দোয়ানে লুকিয়ে আছে কেশরা ভ্যালি, শীতেই ঘুরে আসুন
Recommended image2
Now Playing
CM Suvendu on Bangladesh: ওপার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু! এবার কী পদক্ষেপ?
Recommended image3
Now Playing
রেখা পাত্র শরীরে বিষক্রিয়া! কেমন আছেন জানালেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Recommended image4
New Assembly & High Court: নিউটাউনে নতুন বিধানসভা ও হাইকোর্ট তৈরি হবে, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Recommended image5
Basirhat: স্ত্রীকে বিষ খাইয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ, তদন্ত শুরু পুলিশের
Related Stories
Recommended image1
Bratya Basu: 'ব্যক্তিগত প্রতিহিংসা থেকে যৌন হেনস্থার অভিযোগ', পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন ব্রাত্য বসু
Recommended image2
CBI On Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে অস্বস্তি বাড়ছে প্রাক্তন মন্ত্রীর, জেলেই CBI জেরার মুখে সুজিত বসু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved