LIVE NOW
Published : May 27, 2026, 08:49 AM ISTUpdated : May 27, 2026, 10:45 AM IST

Ajker Bangla News Live: Pinarayi Vijayan - কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি, কেসটা ঠিক কী?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Pinarayi Vijayan ed raid

10:45 AM (IST) May 27

Pinarayi Vijayan - কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি, কেসটা ঠিক কী?

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র তল্লাশি। এই তল্লাশি 'কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড' (CMRL)-এর দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি তদন্তের অংশ। যে মামলায় বিজয়ের কন্যাও অভিযুক্ত হিসেবে জড়িত। বিজয়নের বাড়ি ছাড়াও আরও ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

Read Full Story

10:43 AM (IST) May 27

Jahangir Khan - তৃণমূলের পুস্পাকে রক্ষাকবচে 'না', জাহাঙ্গিরে মুখ ফেরালো কলকাতা হাইকোর্ট

Jahangir Khan: ফলতার তৃণমূলের পুস্পাকে রক্ষাকবচে না আদালতের। অন্তর্বর্তী রক্ষাকবচ দিলো না কলকাতা হাইকোর্ট। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:39 AM (IST) May 27

Gold Price - ভালো খবর! ফের পতন সোনার দামে, গতকালের তুলনার কমেছে দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

বুধবারে সোনার দামে পতন দেখা গেছে, যা ক্রেতাদের জন্য একটি ভালো খবর। গত কালের তুলনায় দাম বেশ খানিকটা কমেছে। এই প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন প্রধান শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার বর্তমান দামের তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

10:34 AM (IST) May 27

ডাবল ইঞ্জিনের খেলা শুরু! মাসে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, মিলবে ১৮ হাজার টাকা! কীভাবে আবেদন করবেন?

রাজ্যে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ এবং বছরে ১৮ হাজার টাকা আর্থিক সহায়তার সম্ভাবনা ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। কারা এই সুবিধা পাবেন, কীভাবে আবেদন করতে হবে এবং কী কী নথি লাগতে পারে—জেনে নিন বিস্তারিত।

Read Full Story

10:16 AM (IST) May 27

Flight Cancellation - জুন থেকে শয়ে শয়ে ফ্লাইট বাতিল করছে Air India-IndiGo! কোন রুটে কোপ?

কী ATF সংকটের জেরে Air India-র ১৫% ফ্লাইট বন্ধ হতে চলেছে? IndiGo-ও কি জুন থেকে বহু ফ্লাইট বাতিল করবে? আমেরিকা-ইরান যুদ্ধ কি ভারতের বিমান পরিষেবাকে নাড়িয়ে দিয়েছে? যাত্রীদের কি এবার আরও বেশি ভাড়া আর কম সিটের সমস্যায় পড়তে হবে?
Read Full Story

09:57 AM (IST) May 27

New Aadhaar App - mAadhaar বন্ধ হচ্ছে, নতুন আধার অ্যাপের ঘোষণা সরকারের, বিস্তারিত জানুন এখানে

বন্ধ হচ্ছে পুরনো আধার (Aadhaar) অ্যাপ। খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদিত এম আধার অ্যাপ। সরকার ঘোষণা করেছে যে স্মার্টফোনে আধার পরিষেবাগুলো ভবিষ্যতে যেভাবে কাজ করবে, তার ক্ষেত্রে এটি একটি বড় পরিবর্তন হিসেবে গণ্য হবে।

Read Full Story

09:21 AM (IST) May 27

TMC politics - 'তৃণমূলের ৫০ জন বিধায়ক ও ২০ জন সাংসদ বিজেপিতে যেতে তৈরি'

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বড় দাবি করেছেন। তাঁর দাবি, প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক এবং ২০ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। তিনি দাবি করেন যে, এই বিধায়ক ও সাংসদরা তৃণমূলের প্রতি অসন্তুষ্ট। তাঁরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নেতৃত্বের অনুমোদন পেলেই দলবদল করতে প্রস্তুত। 

 

Read Full Story

09:17 AM (IST) May 27

Mamata Banerjee - ক্ষমতায় থাকাকালীন হিন্দু ভাবাবেগে আঘাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় নালিশ

Mamata Banerjee Fir News: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় জমা পড়ল অভিযোগ। কী কারণে থানায় নালিশ দায়ের তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:50 AM (IST) May 27

Kolkata Police: পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কড়া পদক্ষেপ লালবাজারের, বাধ্যতামূলক হচ্ছে ইউনিফর্ম

বাংলায় ক্ষমতা বদল হতেই পুলিশ প্রশাসনে কড়া সরকার। এবার থেকে কলকাতা পুলিশে আর সাদা পোশাক নয়। বাধ্যতামূলক হচ্ছে ইউনিফর্ম। সিপি অজয় নন্দের কড়া নির্দেশ। জরুরি প্রয়োজন ছাড়া সিভিল ড্রেস (সাধারণ পোশাক) পরতে পারবেন না কলকাতা পুলিশের কর্মীরা।

08:49 AM (IST) May 27

LPG Rules: রান্নার গ্যাসের নিয়মে ফের বদল, গ্রাহকদের জন্য নয় ঘোষণা কেন্দ্রের

রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য ফের এল বড় আপডেট। বাড়িতে পাইপলাইনে গ্যাস নেওয়ার পক যারা পুরনো এলপিজি সিলিন্ডার কানেকশন জনাজিয়েছেন, তারা প্রয়োজনে তা ফেরত পেতে পারেন।

08:49 AM (IST) May 27

Annapurna Bhandar: আজ থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ, ভাতা পেতে কী করণীয়, জানালেন খোদ মুখ্যমন্ত্রী

নতুন সরকার গঠনের পর থেকেই চলছে জল্পনা। ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মহিলাদের দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। বেকার যুবক যুবতীরা পাবেন যুবশক্তি। এই দুই ভাতা বাবদ মিলবে মাসে ৩ হাজার টাকা।


More Trending News