Amit Shah: শাহি সফরের আগে উত্তরকন্যায় জোরকদমে চলছে রঙ বদল, সীমান্ত সমস্যা মেটাতে ফের রাজ্যে অমিত শাহ

Published : Jul 18, 2026, 08:28 AM IST

Amit Shah: বাংলার গত ৪ মে-র পর ক্ষমতার পালাবদল হতেই কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের বঙ্গ সফর যেন আরও গতি পেয়েছে। ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের উত্তরকন্যায় একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে মোদীর ডেপুটির।

PREV
15
শনিবার উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাম সরকারের পতনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ২০১৪ সালের ২০ জানুয়ারি উদ্বোধন করা হয় উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা। উত্তরবঙ্গের প্রশাসনিক কাজকর্মের অন্যতম কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে এখান থেকেই পরিচালিত হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কাজ। সেখানেই আজ বৈঠক করার কথা অমিত শাহের।

25
উত্তরকন্যায় রঙ বদল

সূত্রের খবর, উত্তরকন্যার নীল-সাদা রং বদলে এবার হলুদ-সাদা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের ঠিক আগে নতুন রূপে সেজে উঠল উত্তরবঙ্গের মিনি সচিবালয়। তবে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরও উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে উত্তরকন্যা, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

35
উত্তরবঙ্গের মানুষকে আরও বেশি প্রশাসনিক পরিষেবা দিতে তৎপর বিজেপি সরকার

সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, প্রতি মাসে অন্তত একবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় এসে প্রশাসনিক বৈঠক করবেন। পাশাপাশি রাজ্যের মন্ত্রীরাও নিয়মিতভাবে এখান থেকে সরকারি কাজ পরিচালনা করবেন, যাতে উত্তরবঙ্গের মানুষকে আর প্রশাসনিক পরিষেবার জন্য কলকাতামুখী হতে না হয়।

45
সীমান্ত সমস্যা মেটাতে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ

এদিকে, উত্তরবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরকন্যায় তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিএসএফের ডিজি এবং রাজ্য পুলিশের ডিজিকে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি।

55
শাহের সফরের আগে নতুন ভাবে সাজছে উত্তরকন্যা

এই সফরের আগেই উত্তরকন্যায় শুরু হয়েছে জোরকদমে রং করার কাজ। এতদিনের পরিচিত নীল-সাদা রঙের পরিবর্তে ভবনের বাইরের অংশে করা হচ্ছে হলুদ-সাদা রং। পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি ভবনই দীর্ঘদিন নীল-সাদা রঙে রাঙানো ছিল। ফলে উত্তরকন্যার এই পরিবর্তনকে ঘিরে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা, আগামী দিনে রাজ্যের অন্যান্য সরকারি ভবনেও নীল-সাদার পরিবর্তে হলুদ-সাদা রঙের ব্যবহার দেখা যেতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories