MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Today WB Weather: মৌসুমি বায়ুর দাপটে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, কোথায়-কোথায় জারি লাল সতর্কতা?

Today WB Weather: মৌসুমি বায়ুর দাপটে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, কোথায়-কোথায় জারি লাল সতর্কতা?

Today WB Weather News: সকাল থেকে আকাশের মুখ বেশ উজ্জ্বল থাকলেও হাওয়া অফিস বলছে কিন্তু অন্য কথা। দফয়া-দফায় বৃষ্টিতে নাজেহাল হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কবে থেকে নামবে মুষলধারা বৃষ্টি। বড় আপডেট দিলো আলিপুর আবহাওয়া দফতর। জানুন বিশদে।।

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 18 2026, 06:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়া কেমন থাকবে সর্বত্র?
Image Credit : Gemini

পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়া কেমন থাকবে সর্বত্র?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Metrological Department) জানিয়েছে, রাজ্যজুড়ে সক্রিয় বর্ষা।  উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কারণ, রথযাত্রার রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যেই আগামী সাত দিন দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস?
Image Credit : Gemini

উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস?

বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী এক সপ্তাহের আবহাওয়া আপডেট। উত্তরবঙ্গের আবহাওয়া মূলত থাকবে অতিভারী বৃষ্টি সেই সঙ্গে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশকিছু জেলায়।

Related Articles

Related image1
Dilip Ghosh: কোথায় শহীদ দিবস করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'প্রায়শ্চিত্ত' হবে? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
Related image2
Travel Tips: শহরের কোলাহল ছেড়ে সবুজের দেশে! পুরুলিয়ার সেঁওয়াতি পাহাড়ে মিলবে আসল শান্তি
38
অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় ?
Image Credit : gemini

অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় ?

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় প্রতিটি এলাকাতেই (Most Places) জারি থাকবে। তবে কিছু জেলায় বৃষ্টির তীব্রতা চরম আকার ধারণ করতে পারে। ১৮ ও ১৯ জুলাই (শনিবার ও রবিবার): জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) পূর্বাভাস দিয়ে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে।

48
সপ্তাহজুড়েই মৌসুমী বায়ুর দাপট বজায় থাকবে
Image Credit : GEMINI

সপ্তাহজুড়েই মৌসুমী বায়ুর দাপট বজায় থাকবে

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২০ থেকে ২২ জুলাই সপ্তাহজুড়ে হিমালয় সংলগ্ন এই জেলাগুলিতে মৌসুমী বায়ুর দাপট বজায় থাকবে। ২১ ও ২২ জুলাই কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সপ্তাহভর দফায় দফায় বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি।

58
উত্তরবঙ্গের জন্য হাওয়া অফিসের সতর্ক বার্তা
Image Credit : AI Generated

উত্তরবঙ্গের জন্য হাওয়া অফিসের সতর্ক বার্তা

এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে যে, পার্বত্য অঞ্চলে ধস এবং নিচু এলাকায় জল জমার কারণে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

68
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : gemini

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তিশালী হলেও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ১৮ ও ১৯ জুলাই:- কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

78
সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের হাওয়া বদল?
Image Credit : GEMINI

সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের হাওয়া বদল?

২০ জুলাই (সোমবার):- সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস (Gusty wind) বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে। ২১ থেকে ২৪ জুলাই:- সপ্তাহের বাকি দিনগুলিতেও আবহাওয়া একই রকম থাকবে। আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা ২৯° সেলসিয়াস থেকে ৩৩° সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় (৭৯% থেকে ৮৯% আর্দ্রতা) বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

88
কলকাতার আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

কলকাতার আবহাওয়ার আপডেট

মহানগরী কলকাতায় আগামী কয়েক দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° থেকে ৩৩° সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৬° থেকে ২৮° সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং দিনে বা রাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা প্রায় ৪০% থেকে ৬০%। দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ মাইল বেগে হাওয়া বইতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পথে বিজেপি! মেদিনীপুর শহরে মহিলাদের অভিনন্দন মিছিল
Recommended image3
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image4
DA Hike: পুজোর আগে বেতন বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার! সেপ্টেম্বরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তিনগুণ স্যালারি
Recommended image5
Now Playing
Barasat News: রাখিবন্ধন উৎসব ঘিরে রণক্ষেত্র বারাসাত ইউনিভার্সিটি! ABVP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত
Related Stories
Recommended image1
Dilip Ghosh: কোথায় শহীদ দিবস করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'প্রায়শ্চিত্ত' হবে? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
Recommended image2
Travel Tips: শহরের কোলাহল ছেড়ে সবুজের দেশে! পুরুলিয়ার সেঁওয়াতি পাহাড়ে মিলবে আসল শান্তি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved