এবার রাজ্যপাল আর.এন রবির নাম করে ভুয়ো ফোন! সতর্ক করল রাজভবন। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল এবং রাজভবনের লোক ভবন উচ্চপদস্থ আধিকারিকদের নাম করে সাধারণ মানুষ ও সরকারি আমলাদের বিভ্রান্ত করার একটি বড়সড় চক্রের হদিশ মিলেছে। এই বিষয়ে শুক্রবার রাতেই রাজভবনের পক্ষ থেকে একটি জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
25
বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (+91 98365 40163) মোবাইল নম্বরটি ব্যবহার করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যান্যদের ফোন করছেন। ফোনে নিজেকে কখনও রাজ্যপাল, আবার কখনও রাজভবনের উচ্চপদস্থ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার জাল বিছানো হচ্ছে বলে অভিযোগ।
35
রাজভবনের নামে জালিয়াতির অভিযোগে থানায় নালিশ
সূত্রের খবর, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে রাজভবন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই জালিয়াতির বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সমস্ত সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে এই ধরণের যেকোনোও সন্দেহজনক বা অযাচিত ফোন ও বার্তার বিষয়ে চরম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সত্যতা যাচাই: রাজভবন বা রাজ্যপালের নাম করে কোনও ফোন বা নির্দেশ এলে, তা সরাসরি রাজভবনের সঙ্গে যোগাযোগ না করে বিশ্বাস বা সেই অনুযায়ী কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হয়েছে।
55
কী বলছেন রাজ্যপাল আর.এন রবি?
এই বিষয়ে রাজভবন সূত্রে খবর, যদি কারও কাছে এই ধরণের কোনও ভুয়ো ফোন এসে থাকে, বা এই চক্র সম্পর্কে কোনও তথ্য থাকে, তবে তা অবিলম্বে অফিসিয়াল চ্যানেলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। ফোন নম্বর:- 033-2200-1641 থেকে 44 ইমেল পুলিশ ইতিমধ্যেই ওই নির্দিষ্ট মোবাইল নম্বরটির টাওয়ার লোকেশন ও কল ডিটেইলস রেকর্ড (CDR) খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে।