বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ৩০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প নিয়ে নতুন কড়া নির্দেশিকা জারি করেছেন। জেনে নিন কী পরিবর্তন এল
বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একের পর এক প্রচার চালিয়ে গিয়েছিল। তখন থেকেই জানানো হয়েছিল, রাজ্যের সকল মহিলাদের দেওয়া হবে ৩ হাজার করে। আগে মমতা সরকারের আমলে রাজ্যের মহিলারা পেতেন ১৫০০ টাকা করে।
26
বিজেপি ক্ষমতায় আসার পর সেই কথা রেখে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা। এবার এই সময় প্রকশ্যে এল নয়া চমক।
36
এবার এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কড়া হল প্রশাসন। জারি হল নয়া নির্দেশিকা। আজ ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির। রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণ মূলক প্রকল্পগুলো সাধারণের কাছে পৌঁছে দিকে উদ্যাগ। এরই মাঝে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিশেষ মন্তব্য করলেন খোদ মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যাঁদের প্রয়োজন তথ্য, নথি খতিয়ে দেখে তাঁদেরই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে। তিনি আরও বলেন, যে সব আবেদনকারী সন্তানদের টিকারকণ করাননি, ভাবেন টিকাকরণ করলে জন্মের হার করে যাবে।
56
তিনি আরও বলেন, যাঁদের অন্য়ান্য ক্ষেত্রে সরকারি সুবিধা নেই, শুখু ভারার প্রয়োজন, তাদের এই ভাতা দেওয়া হবে। এদিকে আবার এই ভাতা পেতে হলে ১২ পাতার ফর্ম ফিলআপ নিয়ে নানান জটিলতা দেখা গিয়েছিল। শেষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুরো ফর্ম না ফিলআপ করলেও হবে।
66
প্রসঙ্গত আবেদন করতে পারেন অনলাইনে। https://socialsecurity.wb.gov.in এ যান সবার আগে। সেখান থেকে অন্নপূর্ণ যোজনার ফর্ম পাবেন। তা পূরণ করে সাবমিট করে দিন। একপর হবে ভেরিফিকেশন। সব শেষে মিলবে টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.