MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? পরিষ্কার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Annapurna Bhandar: কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? পরিষ্কার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে মাসে মাসে যোগ্য মহিলারা ৩ হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 15 2026, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে মাসে মাসে যোগ্য মহিলারা ৩ হাজার টাকা করে পাবেন। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরা-সহ নতুন করে যাতা টাকা পেতে চান, তাঁদের নতুন করে আবেদন করতে হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

অনলাইনে ও অফলাইনে ফর্ম জমা করা যাচ্ছে। ৩ জুন থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে।

36
Image Credit : Asianet News

এদিকে, অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার দীর্ঘ ফর্ম ফিলআপ করতে হচ্ছে। তাতে পারিবারিক তথ্য লিখতে হচ্ছে। এনিয়ে মহিলাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা রাখতেই পারিবারিক তথ্য় চাইছে সরকার। যাতে কোনও দুর্নীতি বা অনিয়ম না হয়।

46
Image Credit : Asianet News

ফর্ম জমা করা নিয়েও তিনি বড় কথা বলেছেন। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপে কোনও সমস্যা হলে সরকার সহযোগিতা করবে।

56
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রী বলেন,"আজ সকালের হিসাব ৭৯ লক্ষ মা-বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পড়েছে। স্বচ্ছতার কারণেই এত বড় ফর্ম পূরণ করতে হচ্ছে। আপনারা সহযোগিতা করুন। আমরা আপনাদের সহযোগিতা করব। আগের সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে। কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের।"

66
Image Credit : Asianet News

এরপরেই তিনি বলেন, "আপনারা চাইবেন না বাংলাদেশিরা অন্নপূর্ণা যোজনার টাকা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পান। যারা সন্তানদের ভ্যাকসিন দেন না, সরকারি স্কুলে, সরকারি অনুমোদিত স্কুলে ছেলে-মেয়েদের ভর্তি করেন না। তাঁরা কেন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। যারা এমন জায়গায় ছেলে মেয়েদের ভর্তি করান যেখানে বন্দে মাতরম, জাতীয় সংগীত গাইতে অসুবিধা হয়। তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে। ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দরকারে ফর্ম ফিলআপ করাতে বাড়িতে পাঠাব কর্মচারীদের, সহযোগীদের। যাতে পোর্টালে আপলোড করা, ফর্ম ভরা ঠিকঠাক করা যায়।'

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Mamata Banerjee: সব শেষ? পার্টি অফিস হাতছাড়ার পর বিস্ফোরক কথা মমতার মুখে
Recommended image2
Now Playing
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের, দেখুন
Recommended image3
Malda Brinjal GI: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, GI ট্যাগ পেল মালদহ
Recommended image4
Now Playing
সরকারের প্রথম ২ মাসে কী কী পদক্ষেপ? নিজেই জানালেন শুভেন্দু অধিকারী
Recommended image5
Yuvashakti Scheme: গ্র্যাজুয়েট হলেই মিলবে ৩০০০ টাকা! যুবশক্তির জন্য কি নতুন করে আবেদন করতে হবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved