Crude Oil Price: দেশের বাজারে কমছে অপরিশোধিত তেলের দাম! আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের সমঝোতা পরিস্থিতি তৈরি হলে কমবে তেলের দাম। কী বলছে দেশের তেল বিপণন সংস্থাগুলি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করলেও দেশের বাজারে তেলের দামের পতন নিয়ে গ্রাহকদের জন্য কোনও স্বস্তির খবর আপাতত নেই। বিশ্ববাজারে গত কয়েক দিনে তেলের দাম বড় পতনের মুখে পড়লেও দেশে তেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMCs)। যারফলে ২৫ মের পর থেকে জ্বালানি তেলের দামে তেমন কোনও বড় পরিবর্তন হয়নি।
25
হঠাৎ কেন কমল তেলের দাম
সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, ইরানের সঙ্গে তারা সমঝোতায় এসেছে। এবং খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। সারা বিশ্বে বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলিতে তেল সরবরাহের প্রধান মাধ্যম হলো এই হরমুজ। এই প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা হতেই বিশ্ব বাজারে তেল বিক্রি করতে শুরু করে বিনিয়োগকারী সংস্থাগুলি। যারফলে আন্তর্জাতিক বাজারে কমে যায় অপরিশোধিত তেলের দাম।
35
আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোলের দাম কত?
আজকের দাম (প্রতি লিটার)কলকাতা ১১৩.৪৭ থেকে ₹১১৩.৫১ টাকা
দেশের বেশিরভাগ শহরে ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আপাতত খুচরো জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। দিল্লিতে ডিজেলের দাম ৯৫.২০ টাকা। মুম্বইতে ৯৭.৮৩। কলকাতা ৯৯.৮২ টাকা ও চেন্নাইতে ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা। বেঙ্গালুরুতে ৯৮.৮০ টাকা। হায়দরাবাদ ১০৩.৮২ টাকা। আহমেদাবাদে ৯৭.৯১ টাকা ডিজেলের দাম।
55
দেশের বিভিন্ন শহরে দাম আলাদা ক্রুড অয়েলের
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম এবং স্থানীয় করের (VAT) পার্থক্যের কারণে বিভিন্ন রাজ্য ও শহরে পেট্রোলের দাম কিছুটা আলাদা হয়ে থাকে। প্রতিদিন সকাল ৬টায় তেল বিপণন সংস্থাগুলো এই দাম সংশোধন করে। তেল সংস্থাগুলির তথ্য অনুযায়ী, গত ২৫ মে-র পর থেকে ডিজেলের খুচরো দামে নতুন কোনও সংশোধন করা হয়নি। যদিও আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে, তার প্রভাব এখনও দেশীয় বাজারে পড়েনি।