MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কাকলির হাত ধরে NCPI শিবিরে আরও এক TMC নেত্রী, জল্পনা শশীকে নিয়ে

আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কাকলির হাত ধরে NCPI শিবিরে আরও এক TMC নেত্রী, জল্পনা শশীকে নিয়ে

TMC Split: মমতার বাড়ির কাছেই কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে শশী পাঁজা! প্রায় দু’ঘণ্টার বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা, তৃণমূল ছাড়ছেন কি প্রাক্তন মন্ত্রী? জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 02 2026, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
তৃণমূলে ফের ভাঙনের জল্পনা
Image Credit : CHATGPT

তৃণমূলে ফের ভাঙনের জল্পনা

রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে ভিড়ছেন একের পর এক নেতা-নেত্রী। ক্রমশই শক্তি কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই তিন টুকরো তৃণমূল কংগ্রেস। দলের ২০ জন সাংসদ ইতিমধ্যে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। প্রায় ৬০ জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে। যারা নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করে। এই অবস্থায় কালীঘাট তৃণমূল আরও একবার দাঁড়িয়ে রয়েছে ভাঙনের সামনে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
এবার দল ছাড়তে পারেন...
Image Credit : SOCIAL MEDIA

এবার দল ছাড়তে পারেন...

এবার দল ছাড়তে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শশী পাঁজা। তিনি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। ভোটে হেরে গেছেন। শশী পাঁজার আরও একটি পরিচয় রয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা সদস্য অজিত পাঁজার পুত্রবধূ। দীর্ঘ দিনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। প্রায় জন্মলগ্ন থেকেই। তিনি তৃণমূল ছেড়ে যেতে পারেন কাকলিদের এনসিপিআই দলে।

Related Articles

Related image1
CENSUS: জনগণনার কাজে নামছে স্কুল পড়ুয়ারাও, যুক্ত করা হল ১০০০ স্কুলকে
Related image2
জনগণনা: অনলাইনে নিজেই স্ব-শুমারির ফর্ম পূরণ করলেন শুভেন্দু, তথ্যের সুরক্ষা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর
39
শনিবারের গোপন সাক্ষাৎ
Image Credit : SOCIAL MEDIA

শনিবারের গোপন সাক্ষাৎ

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে অবস্থিত কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে যান শশী পাঁজা। প্রাক্তন নারী ও শিশুকল্যাণমন্ত্রীর এই আচমকা ক্লিনিক-যাত্রা ঘিরেই শুরু হয়েছে জল্পনা। সেখানেই তিনি দেখা করেন কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে। তিনি প্রথম সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

49
কাকলির পরিচয়ও তাৎপর্যপূর্ণ
Image Credit : Asianet News

কাকলির পরিচয়ও তাৎপর্যপূর্ণ

কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের সেই ‘বিদ্রোহী’ ২০ সাংসদদের অন্যতম, যাঁরা ইতিমধ্যে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এই সাংসদরা আবার কেন্দ্রের শাসক জোট এনডিএ-রও শরিক। তিনি বিজেপি নেতা মন্ত্রীদেরও অত্যন্ত ঘনিষ্ঠ।

59
মোদীর পাশেই দেখা গিয়েছিল কাকলিকে
Image Credit : ANI

মোদীর পাশেই দেখা গিয়েছিল কাকলিকে

কিছু দিন আগে এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসে থাকতে দেখা গিয়েছিল এনসিপিআই সংসদীয় দলের মুখ্যসচেতক কাকলিকে। তাই তাঁর সঙ্গে শশীর সাক্ষাৎকে হালকা ভাবে নিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

69
শশী-কাকলির এক পেশা
Image Credit : SOCIAL MEDIA

শশী-কাকলির এক পেশা

রাজনীতির বাইরে শশী ও কাকলির মধ্যে আরও একটি মিল রয়েছে— দু’জনেই পেশায় চিকিৎসক ছিলেন, যদিও বর্তমানে কেউই আর চিকিৎসাপেশায় যুক্ত নন। শনিবার কাকলির ‘ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ’-এ প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন দুই নেত্রী। তাঁরা পূর্ব পরিচিতও বটে।

79
শশীর সাফাই, তবু থামছে না জল্পনা
Image Credit : SOCIAL MEDIA

শশীর সাফাই, তবু থামছে না জল্পনা

ক্লিনিকে যাওয়ার কারণ জানতে চাওয়া হলে শশী পাঁজা জানান, তিনি নিছক ‘এমনিই’ গিয়েছিলেন। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যাখ্যা মানতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সম্প্রতি শশী পাঁজাকে কালীঘাটে খুবই কম দেখা যাচ্ছিল।

89
কাকলি-পুত্রের পোস্ট ঘিরে চাঞ্চল্য
Image Credit : Asianet News

কাকলি-পুত্রের পোস্ট ঘিরে চাঞ্চল্য

রবিবার সকালে কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজমাধ্যমে লেখেন, শশী পাঁজা শীঘ্রই তৃণমূল ছাড়তে চলেছেন। যদিও পরে তিনি পোস্টটি মুছে দেন। তবে ততক্ষণে জল্পনার আগুনে ঘি পড়ে গেছে। শশী পাঁজার দলবদল নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি শশী পাঁজা।

99
ভোটে হার, তারপর থেকেই প্রকাশ্যে কম শশী
Image Credit : Asianet News

ভোটে হার, তারপর থেকেই প্রকাশ্যে কম শশী

বিধানসভা ভোটে শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে পরাজিত হন তিন বারের বিধায়ক শশী পাঁজা। এরপর থেকে তাঁকে সে ভাবে জনসমক্ষে দেখা যায়নি, যদিও মেয়ে পূজা পাঁজা ২১ জুলাই কালীঘাটের তৃণমূল সমাবেশে হাজির ছিলেন— যা দেখে অনেকে ভেবেছিলেন শশী দলেই আছেন। কিন্তু কাকলির সঙ্গে সাক্ষাতের পর সেই ধারণায় নতুন করে প্রশ্ন উঠল।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
নির্বাসন নাকি নির্বাচন? তসলিমার ফিরতি মঞ্চে 'পরাজয়ের মুখে' জয়, উঠছে প্রশ্ন
Recommended image2
Now Playing
Taslima Nasrin Return: 'অগস্ট প্রত্যাবর্তনের মাস' কেন বললেন তসলিমা নাসরিন?
Recommended image3
WB Weather Update: সপ্তাহান্তে বঙ্গে সক্রিয় নিম্নচাপ! আজ ভিজবে গোটা বাংলা? জানুন পূর্বাভাস
Recommended image4
Now Playing
Taslima Nasrin Kolkata: রোষের মুখে জয় গোস্বামী! তসলিমার এক কথায় থামল হইচই! তারপর...
Recommended image5
'বামপন্থীরা চিরকাল ইসলামিক মৌল্যবাদকে সমর্থন করেছে...' মঞ্চ থেকে তসলিমা
Related Stories
Recommended image1
CENSUS: জনগণনার কাজে নামছে স্কুল পড়ুয়ারাও, যুক্ত করা হল ১০০০ স্কুলকে
Recommended image2
জনগণনা: অনলাইনে নিজেই স্ব-শুমারির ফর্ম পূরণ করলেন শুভেন্দু, তথ্যের সুরক্ষা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved