MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • জনগণনা: অনলাইনে নিজেই স্ব-শুমারির ফর্ম পূরণ করলেন শুভেন্দু, তথ্যের সুরক্ষা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

জনগণনা: অনলাইনে নিজেই স্ব-শুমারির ফর্ম পূরণ করলেন শুভেন্দু, তথ্যের সুরক্ষা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

Suvendu On Census: নবান্নে বসেই স্ব-শুমারি সেরে রাজ্যে জনগণনার সূচনা মুখ্যমন্ত্রীর। তথ্যের নিরাপত্তা থেকে জাতিভিত্তিক গণনা, এসআইআর প্রসঙ্গ— জানুন কী কী বললেন তিনি।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 01 2026, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
মুখ্যমন্ত্রীর হাত ধরেই সূচনা
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর হাত ধরেই সূচনা

শনিবার সকাল ১০টা থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল জনগণনার কাজ। নবান্নে বসেই অনলাইনে ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে ‘স্ব-শুমারি’ সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তার মাধ্যমেই রাজ্যে জনগণনার সূচনা করেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
শুভেন্দু অধিকারীর বার্তা
Image Credit : Asianet News

শুভেন্দু অধিকারীর বার্তা

শুভেন্দু অধিকারী বলেন, 'এ বারের জনগণনায়দু’টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ১০০ শতাংশ ডিজিটাল জনগণনা হচ্ছে। সেলফ এনুমারেশন অর্থাৎ স্ব-শুমারি হচ্ছে প্রথম বার।' তিনি এই কাজে জনগণনাকর্মীদের সহযোগিতা করারও আবেদন জানিয়েছেন। রাজ্যবাসীকে ‘স্ব-শুমারি’র সুবিধা গ্রহণ করতে বলেছেন।

Related Articles

Related image1
LPG সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা! ১৬ অগস্টের মধ্যে এই কাজ না করলে সমস্যায় পড়বেন
Related image2
Passport: তাহলে পাসপোর্টই ভারতের নাগরিকত্বের প্রামণ? সংসদে স্পষ্ট করলো মোদী সরকার
39
এবারের জনগণনার দুই বৈশিষ্ট্য
Image Credit : Asianet News

এবারের জনগণনার দুই বৈশিষ্ট্য

মুখ্যমন্ত্রী জানান, এবারের  জনগণনায়দু’টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ— সম্পূর্ণ ১০০ শতাংশ ডিজিটাল পদ্ধতিতে এই কাজ হচ্ছে, আর এই প্রথমবার চালু হয়েছে সেলফ এনুমারেশন বা স্ব-শুমারি।

49
কতদিন সময় হাতে
Image Credit : Asianet News

কতদিন সময় হাতে

১ থেকে ১৫ অগস্টের মধ্যে পরিবারের সদস্যদের তথ্য অনলাইনে জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন গণনাকর্মীরা।

59
তথ্যের নিরাপত্তা নিয়ে আশ্বাস
Image Credit : Asianet News

তথ্যের নিরাপত্তা নিয়ে আশ্বাস

রাজ্যবাসীর দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন ও আইনগতভাবে সুরক্ষিত থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের কাজেই এই তথ্য ব্যবহার হবে, ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের কোনও সুযোগ নেই। শুভেন্দু অধিকারী বলেন,'রাজ্যবাসীর দেওয়া তথ্য গোপন এবং আইনগত ভাবে সুরক্ষিত থাকবে। একমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা এবং উন্নয়নের জন্য তা ব্যবহার করা হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের সুযোগ নেই।'

69
ডিজিটাল পদ্ধতিতে বাড়তি সুবিধা
Image Credit : Asianet News

ডিজিটাল পদ্ধতিতে বাড়তি সুবিধা

গণনাকারীদের জন্য বিশেষ মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে সংগৃহীত তথ্য সরাসরি চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। এতে তথ্য সংগ্রহের কাজ আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে দাবি প্রশাসনের।

79
এবারই প্রথম জাতিভিত্তিক তথ্য সংগ্রহ
Image Credit : Asianet News

এবারই প্রথম জাতিভিত্তিক তথ্য সংগ্রহ

এই প্রথমবার জনগণনায় জাতিভিত্তিক তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এর ফলে সাধারণ মানুষ জাতিগত সুবিধা পাবেন এবং আলাদা করে লাইনে দাঁড়াতে হবে না, কারণ জাতিগত তথ্যের স্থায়ী পরিসংখ্যান তৈরি হয়ে যাবে।

89
এসআইআর তালিকা নিয়ে প্রশ্নের জবাব
Image Credit : Getty

এসআইআর তালিকা নিয়ে প্রশ্নের জবাব

যাঁদের নাম এসআইআর তালিকায় বিবেচনাধীন, তাঁরা স্ব-শুমারি করতে পারবেন কি না— এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, এই নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। রাজ্যে প্রায় ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল বলে জানান তিনি।

99
অনুপ্রবেশকারী ও শরণার্থী প্রসঙ্গে অবস্থান স্পষ্ট
Image Credit : Getty

অনুপ্রবেশকারী ও শরণার্থী প্রসঙ্গে অবস্থান স্পষ্ট

মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে আসা মানুষদের মধ্যে দু’ধরনের রয়েছেন— অনুপ্রবেশকারী ও শরণার্থী। অবৈধ অনুপ্রবেশকারীদের সতর্কতার সঙ্গে যাচাই করে ফেরত পাঠানো হবে, তবে সিএএ-র আওতায় পড়া হিন্দু, শিখ, জৈন, পারসিদের শরণার্থী হিসেবে গণ্য করা হবে এবং তাঁদের বিরুদ্ধে কোনও মামলা বা পুলিশি হয়রানি হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড সবাই পাবেন না! যোগ্যতার মাপকাঠি জানেন তো?
Recommended image2
Now Playing
Census 2027: 'অবৈধ অনুপ্রবেশকারীদের দেখাশোনা করবে না ভারত!' রাজ্যে জনগণনার সূচনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image3
Now Playing
Dilip Ghosh: 'জঙ্গিদের মূলসুদ্ধ উপড়ে ফেলব'- মুখ্যমন্ত্রীকে হুমকি মামলায় কড়া বার্তা দিলীপ ঘোষের
Recommended image4
Ration Card Rejection: পাকবাড়ি থাকলে মিলবে না রেশন? চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড, জারি হচ্ছে নয়া নিয়ম
Recommended image5
Now Playing
Basirhat News: বিজেপি নেতাদের সামনে টেবিলভর্তি ৫০০-র বান্ডিল! কী এমন লেনদেন চলছিল?
Related Stories
Recommended image1
LPG সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা! ১৬ অগস্টের মধ্যে এই কাজ না করলে সমস্যায় পড়বেন
Recommended image2
Passport: তাহলে পাসপোর্টই ভারতের নাগরিকত্বের প্রামণ? সংসদে স্পষ্ট করলো মোদী সরকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved