দুর্গাপুজোর আগে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ৩০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১৫ অক্টোবর থেকে রাজ্যে সরকারি ছুটি শুরু হওয়ায় টাকা পাওয়ার অপেক্ষা বাড়তে পারে।
অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ৩০০০ টাকা কি এবার পুজোর আগে আর ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে? গত দু’মাসে নির্দিষ্ট সময়ে টাকা দেওয়া শুরু হলেও অক্টোবর মাসে এখনও মেলেনি কোনও সরকারি ঘোষণা। তার উপর আজ, ১৫ অক্টোবর থেকে রাজ্যে শুরু হচ্ছে দুর্গাপুজোর সরকারি ছুটি। ফলে উৎসবের আগে আর্থিক সহায়তা পাওয়ার আশায় থাকা মহিলাদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
25
পুজোর আগে টাকা পাওয়ার আশা কি শেষ?
আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টন শুরু হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে অনেকেই আশা করেছিলেন, অক্টোবরেও নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু ১৪ অক্টোবর পর্যন্ত টাকা দেওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। ফলে পুজোর কেনাকাটার আগে এই টাকা হাতে পাওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
35
সরকারি ছুটিই কি বড় বাধা?
১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর সরকারি ছুটি শুরু হওয়ায় এবার টাকা পাওয়ার সময় নিয়ে প্রশ্ন উঠছে। ছুটির আগে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে উপভোক্তাদের অপেক্ষা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে পুজোর আনন্দ মিটলে তবেই অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা তৈরি হবে। তবে টাকা দেওয়ার নির্দিষ্ট দিন সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
যাঁদের আবেদনের স্ট্যাটাস এখনও 'আন্ডার প্রসেস', তাঁদের তথ্য যাচাইয়ের পর টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে। অন্যদিকে, 'ফার্দার ভেরিফিকেশন' দেখালে সংশ্লিষ্ট তথ্য ফের যাচাই করাতে হতে পারে। প্রয়োজনে স্থানীয় বিডিও অফিস বা পুরসভার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
55
নতুন আবেদনকারীদের জন্যও অপেক্ষা
১০ জুলাইয়ের আগে আবেদনকারীদের পাশাপাশি সেবা সেতু ক্যাম্পে নতুন করে আবেদন জমা দেওয়া উপভোক্তাদের ক্ষেত্রেও যাচাই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। আবেদন জমা দিলেই টাকা পাওয়া নিশ্চিত নয়। সব মিলিয়ে, পুজোর আগে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা মিলবে কি না, তার উত্তর এখনও অধরা। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত নির্দিষ্ট তারিখ ধরে টাকা পাওয়ার আশা না করাই ভালো।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.