WB Municipal Election: অবিলম্বে মুছে ফেলতে হবে পুরনো তথ্য, ইভিএম জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published : Oct 15, 2026, 09:14 AM IST

WB Municipal Election: পুজোর পরই রাজ্যের সাত পুরসঙায় পুরভোট। তার আগে ইভিএম সংকট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
পুরভোটের আগে ইভিএম জট

পুর ভোটের আগে ইভিএম সংকট অনেকটাই কাটল। ইভিএম সংক্রান্ত জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ড এবং কাঁথি পুরসভার ভোটে ব্যবহৃত ইভিএম গুলো ছাড়া বিগত নির্বাচনে ব্যবহৃত এবং সংরক্ষিত থাকা সমস্ত ইভিএম মেশিনে জমে থাকা পুরনো ডেটা বা তথ্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশের ফলে আসন্ন পুর ভোটে ইভিএম সংকট আর থাকল না বলে জানা গিয়েছে।

26
পুজোর পরই কলকাতা সহ সাতটি পুরসভায় প্রথম দফায় নির্বাচন ?

পুজোর পরেই রাজ্যের কলকাতা সহ সাতটি পুরসভায় প্রথম দফায় নির্বাচন হওয়ার কথা। কিন্তু সেই নির্বাচনগুলি করার জন্য হাতে পর্যাপ্ত ইভিএম মেশিন ও ভিভিপ্যাট না থাকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের যাবি ছিল বিভিন্ন জেলায় ইভিএম গুলি সংরক্ষিত রয়েছে। জেলা প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও ইভিএম গুলি তারা হাতে পায়নি।

36
কমিশনের থেকে রিপোর্ট তলব আদালতের

এরপরই গত শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কমিশনের থেকে রিপোর্ট তলব করেছিল। বুধবার শুনানিতে কমিশন জানায় তারা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন করতে প্রস্তুত। তারপরই প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, জেলায় জেলায় সংরক্ষিত থাকা ইভিএম মেশিনগুলো থেকে পুরনো ডেটা অবিলম্বে মুছে ফেলতে হবে।

46
আদালতে কী জানিয়েছিলো কমিশন?

ইভিএম এবং ভিভিপ্যাট থেকে সংগৃহীত পোলিং ডেটা আলাদা করে হার্ড ডিস্কে সংরক্ষণ করে রাখা সম্ভব কি না এবং আইনগতভাবে তা করা যায় কি না, তা কমিশনকে হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে গত শুনানিতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন কমিশনের সেই রিপোর্ট দেখেই এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রথম দফায় যে সাতটি পুরসভায় নির্বাচন হবে সেখানে মোট ৬,৩০১টি বুথ রয়েছে। আর এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ততো ইভিএম মেশিন ও ভিভিপ্যাট নেই। কমিশনের দাবি, ইভিএম প্রস্তুতকারক সংস্থাগুলি অন্য রাজ্যগুলোকেও প্রয়োজনীয় মেশিন সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে। ফলে রাজ্যে ইভিএমের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পুরসভাগুলির জন্য বরাদ্দ ইভিএম ফেরত দেওয়ার দাবি জানায় কমিশন।

56
চলতি বছরেই পুরভোট

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ঘোষণা করেছে চলতি বছরেই পুরভোট করা হবে। কিন্তু তার আগেই বিপাকে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট করার জন্য পর্যাপ্ত ইভিএম হাতে নেই। তাই এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলার স্ট্রং রুম গুলোতে যে ইভিএম মজুত রয়েছে, সেগুলো হাতে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়। রাজ্য নির্বাচন কমিশনের আবেদন, রাজ্যের বিভিন্ন জেলার স্ট্রং রুমে বিপুল সংখ্যক ইভিএম মজুত রয়েছে।

66
ইভিএম নিয়ে কী নির্দেশ দিলো আদালত?

পুরসভা নির্বাচন পরিচালনা করার জন্য কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই। তাই ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পর্যাপ্ত ইভিএম-এর যোগান নিশ্চিত করাই এখন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে স্ট্রং রুমে থাকা ইভিএম গুলো কমিশনের হাতে তুলে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া আবেদন জানায় কমিশন।কমিশনের এই আবেদনের ভিত্তিতেই সোমবার রিপোর্ট দেখে সমস্ত সংরক্ষিত ইভিএম মেশিন থেকে পুরনো ডেটা মুছে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Read more Photos on
click me!

Recommended Stories