Annapurna Bhandar: প্রয়োজন নেই তবুও ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, প্রকৃত উপভোক্তা বাছাইয়ে বিধায়কদের বিশেষ বার্তা শুভেন্দুর

Published : Jul 25, 2026, 02:47 PM IST

Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনায় আবেদনের পরও মিলছে না টাকা। আবার যারা টাকা পাওয়ার যোগ্যই নয় তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে টাকা! এই পাওয়া না পাওয়া তরজার মাঝে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বিধানসভা কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

PREV
15
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে কী বলছে সরকার?

শনিবার বিধানসভার অধিবেশনে অন্নপূর্ণা ইস্যুতে সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন যে, ‘’বিরোধীরাও বিতর্ক তৈরি চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যারা অন্নপূর্ণা যোজনা আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় এক লক্ষ টাকারও বেশি এরকমও অনেক দাম এই তালিকায় যুক্ত হয়েছে। এই সমস্ত নাম বিয়োজন করা হবে।''

25
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

জানা গিয়েছে, শনিবার বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। প্রায় আধঘন্টার এই বৈঠকে এবার অন্নপূর্ণা যোজনায় গড়মিল ধরতে বিধায়কদের আসরে নামার বার্তা দেন তিনি। বলেন, ‘’অন্নপূর্ণার সমস্যা সমাধানে এবার বিধায়কদেরও মাঠে নেমে কাজ করতে হবে। কারা প্রকৃত উপভোক্তা এবং কাদের টাকার দরকার নেই তা চিহ্নিত করার কাজে এবার বিধায়করাও সাহায্য করবে।''

35
অন্নপূর্ণা ভাণ্ডারে নামে গড়মিল!

শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘’অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। । বিরোধীরাও বিতর্ক তৈরি চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যারা অন্নপূর্ণা যোজনা আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় এক লক্ষ টাকারও বেশি এরকমও অনেক দাম এই তালিকায় যুক্ত হয়েছে।''

45
বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ শুভেন্দুর

আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না। বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে। ফলে এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যাবতীয় তথ্যের খুঁটিনাটি শুধু অঙ্গনওয়াড়ি কর্মীরাই দেখবেন না। বিধায়কদেরও বড় দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারী সরকার।

55
অন্নপূর্ণা প্রকল্পে এবার ঠিক-ভুল বাছাইয়ের কাজ করবে বিধায়করাও

শনিবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করতে আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories