Annapurna Diwas: ১৫ না ১৭ সেপ্টেম্বর? অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে ঢুকবে, জানুন বড় আপডেট

Published : Sep 07, 2026, 02:40 PM ISTUpdated : Sep 07, 2026, 02:59 PM IST

Annapurna Diwas 17 September: অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? অন্নপূর্ণা দিবসেই টাকা পাওয়ার সম্ভাবনা কতটা, জেনে নিন সেপ্টেম্বরের পেমেন্টের সর্বশেষ আপডেট।

PREV
110
অন্নপূর্ণা দিবসেই কি ঢুকবে ৩০০০?

১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’। সেই দিনকে ঘিরেই উপভোক্তাদের মধ্যে বাড়ছে সবচেয়ে বেশি কৌতূহল। সেপ্টেম্বরে কিস্তির ৩০০০ টাকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর লক্ষ্যমাত্রা থাকলেও, অন্নপূর্ণা দিবসের কর্মসূচির সঙ্গে টাকা দেওয়ার সময় মিলে যেতে পারে বলেই জল্পনা তুঙ্গে।

210
১৭ সেপ্টেম্বর কেন এত গুরুত্বপূর্ণ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের পরিকল্পনা হয়েছে বিজেপি সরকারের। কলকাতায় প্রায় ১ লক্ষ উপভোক্তাকে নিয়ে বিশেষ কর্মসূচির কথাও জানানো হয়েছে। ফলে এই দিনেই প্রকল্প নিয়ে বড় ঘোষণা বা অর্থপ্রদানের বার্তা আসতে পারে বলে নজর রয়েছে।

310
৩০০০ টাকা কি ওই দিনই নিশ্চিত?

এদিন শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বরের অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১৭ সেপ্টেম্বর। সেই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই দিনই ১ কোটি ৪৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

410
১৫ সেপ্টেম্বরের মধ্যে কী হওয়ার কথা?

সেপ্টেম্বরের কিস্তির টাকা যোগ্য উপভোক্তাদের DBT-এর মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া চলছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের মধ্যে payment process সম্পন্ন করার কথা। সেই কারণে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর—দু’টি তারিখই এখন বিশেষ গুরুত্বপূর্ণ।

510
অন্নপূর্ণা দিবসে বড় ঘোষণা

সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যজুড়ে অনুষ্ঠান এবং কলকাতায় বিপুল সংখ্যক উপভোক্তার উপস্থিতির পরিকল্পনা থাকায় এই মঞ্চ থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন ঘোষণা, payment update বা উপভোক্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে।

610
কতজন মহিলা এখন সুবিধা পাচ্ছেন?

বর্তমান তথ্য অনুযায়ী প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী তালিকায় রয়েছেন। ফলে সেপ্টেম্বরের ₹৩,০০০ কিস্তি নিয়ে বিপুল সংখ্যক পরিবারের আগ্রহ রয়েছে।

710
কারা টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন?

আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগে সমস্যা, তথ্যের গরমিল বা যাচাই প্রক্রিয়ায় কোনও অসঙ্গতি থাকলে payment আটকে যেতে পারে। আগে বহু আবেদনেই আধার-ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার কথা সামনে এসেছে।

810
বাদ পড়া নামের কী হবে?

যাঁদের আবেদন আটকে বা বাতিল হয়েছে, তাঁদের জন্য Claim and Objection-এর সুযোগ রাখা হয়েছে। ফলে নিজের নাম, আবেদন-স্থিতি এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ঠিক রয়েছে কি না, উপভোক্তাদের তা যাচাই করে নেওয়া জরুরি। নভেম্বর আর ডিসেম্বর মাসে বাদ পড়া মহিলাদের নতুন করে আবেদনের সুযোগ থাকছে। তাও এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

910
১৫ না ১৭—কোন তারিখে নজর রাখবেন?

১৫ সেপ্টেম্বর হল payment process-এর লক্ষ্যমাত্রার দিন। আর ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’। এই দুই দিন নিয়ে এতো দিন জল্পনা চললেও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ১৫ সেপ্টেম্বর নয়, ১৭ সেপ্টম্বর অন্নপূর্ণা দিবসেই টাকা দেবে সরকার।

1010
উপভোক্তাদের জন্য বড় প্রত্যাশা

সব মিলিয়ে ১৭ সেপ্টেম্বরেই ₹৩,০০০ পাওয়ার সম্ভাবনা নিয়ে জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কারা কারা টাকা পাবেন না তা নিয়েও নতুন করে শুরু হয়েছে জল্পনা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories