- Home
- West Bengal
- Kolkata
- Rain Alert: আর কিছুক্ষণেই বৃষ্টি! ৬ জেলায় কমলা সতর্কতা, নিম্নচাপ-অক্ষরেখার জোড়া প্রভাবে ‘বিদ্ধ’ বঙ্গ
Rain Alert: আর কিছুক্ষণেই বৃষ্টি! ৬ জেলায় কমলা সতর্কতা, নিম্নচাপ-অক্ষরেখার জোড়া প্রভাবে ‘বিদ্ধ’ বঙ্গ
Weather Report In West Bengal: রাজ্যে সক্রিয় নিম্নচাপ ও বর্ষার অক্ষরেখা, ছ'টি জেলায় কমলা সতর্কতা। বীরভূম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।

সক্রিয় নিম্নচাপের সঙ্গী বর্ষার অক্ষরেখা
রাজ্যে সক্রিয় নিম্নচাপ। তারই সঙ্গী হচ্ছে বর্ষার অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় উত্তর থেকে দক্ষিণ ভাসতে চলেছে। গোটা বাংলায় আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

৬ জেলায় কমলা সতর্কতা
বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ গোটা বঙ্গে। আবহাওয়া দফতর ৬ জেলায় জারি করেছে কমলা সতর্কতা। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
সোমবার সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস
সোমবার বীরভূম, পশ্চিম বর্ধমানে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই ঝএআয় ৭-১১ সেন্টিমাটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তারসঙ্গে পুরুলিয়া আর বাঁকুড়াতেও রয়েছে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা।
মঙ্গলবার ৬ জেলায় দুর্যোগ
মঙ্গলবারও গোটা রাজ্যেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে তার মধ্যে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বুধবার বৃষ্টি গোটা বঙ্গে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত রাজ্যের সবজেলাতেই বৃষ্টি হবে। আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
কলকাতার আবহাওয়া
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত বৃষ্টি আর সঙ্গে ভ্যাপসা গরমই সঙ্গী থাকবে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকায়। তবে কলকাতা ও পার্শবর্তী এলাকায় মাঝারি বৃষ্টির সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০-৮৬%।
উত্তরবঙ্গেও দুর্যোগ, সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে, আবার শুক্র থেকে রবিবার ফের সতর্কতা জারি হতে পারে ওই দুই জেলায়।
কলকাতার তাপমাত্রা
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি, যা স্বাভাবিক মাত্রাতেই।

