Annapurna Yojana:অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট! শর্ত শিথিল করল রাজ্য, এবার বাড়ি থাকলেও মিলবে টাকা

Published : Aug 14, 2026, 09:05 AM IST

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য একাধিক শর্ত দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই শর্ত শিথিল করল রাজ্য, এবার বাড়ি থাকলেও মিলবে কড়কড়ে ৩ হাজার টাকা, আর কী বদল এল?

PREV
16
অন্নপূর্ণা যোজনায় বড় পরিবর্তন

পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার সুবিধা আরও বহু মহিলাযাতে পান তার জন্য প্রকল্পের কিছু শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে যে মহিলারা নির্দিষ্ট কিছু শর্তের কারণে সুবিধা থেকে বাদ পড়তেন, তাঁদেরও এবার প্রকল্পের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।

26
মহিলাদের জন্য শর্ত শিথিল

জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় তিন কক্ষের বেশি ঘর থাকা বা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকা মহিলারাও এখন অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। আগে এই ধরনের সম্পত্তি থাকলে তাঁরা প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তেন।

36
আরও বেশি মহিলা পাবেন সুবিধা

জুলাই মাসে সুবিধাপ্রাপকদের তালিকায় প্রায় ২০ শতাংশ ভুল ছিল বলে সরকারিভাবে স্বীকার করা হয়েছে। এর ফলে অনেক যোগ্য মহিলা সুবিধা থেকে বাদ পড়েছিলেন। নতুন সিদ্ধান্তের মাধ্যমে আরও বহু যোগ্য মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

46
যোগ্যদের তালিকায় ভুল, নতুন উদ্যোগউপভোক্তার তালিকায় ভুল, নতুন উদ্যোগ

অন্নপূর্ণা যোজনার আওতায় জুন মাসে ২৮ লক্ষ এবং জুলাই মাসে প্রায় ১.১৯ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। আগস্ট মাসের টাকা ১৭ আগস্ট থেকে পাঠানোর কথা জানানো হয়েছে এবং ওই দিনই চূড়ান্ত উপভোক্তার সংখ্যা ঘোষণা করা হবে।

56
বাড়ছে সরকারের আর্থিক বরাদ্দ

শর্ত শিথিল করার ফলে সরকারের অতিরিক্ত আর্থিক খরচও বাড়বে। চলতি অর্থবর্ষে এই প্রকল্পে অতিরিক্ত প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোট বরাদ্দ ৪৮ থেকে ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে।

66
আগস্ট থেকে টাকা পাঠানোর নতুন পরিকল্পনা

এছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এ ছাড়া কেউ সমস্যায় পড়লে অভিযোগ জানানোর জন্য একটি অভিযোগ নিষ্পত্তি পোর্টাল চালুর কথাও রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories